স্ট্রিম প্রতিবেদক

ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনোটিই ‘ইসলাম’ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে জামায়াত আমিরের আনা নোটিশে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নন। জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সুতরাং সব কিছুতে ইসলামের ওপর হাত দেবেন না বলে দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘একবার যে ব্যাংক আজান দিয়ে, তাকবির-ই-লিল্লাহ (আল্লাহর নামে স্লোগান) দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে। এই যাতনা তো আমরা বুঝি। সুতরাং যাঁরা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের সবারই রাজনৈতিক পরিচয় রয়েছে। তো এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনেকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে।’
জামায়াতে ইসলামীকে কিছুটা ব্যঙ্গ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে বিরোধী দল জামায়াতে ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেনি। আপনারা বলেছেন যে ন্যায়নীতির পথে ফেরত আসতে হবে। ওই ন্যায়নীতির পথে ফেরত আসার জন্যই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিরোধীদলীয় নেতার এবং জামায়াতে ইসলামের দুঃখ বুঝব না, তা কি হয়!’
তিনি বলেন, ‘বিরোধীদলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো (ব্যাংকের) ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার ২ শতাংশ শেয়ার ছিল। ব্লক মার্কেটে তিন গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে তিন গুণ দামে বিক্রি করা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা নোটিশেই বলেছেন দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারসমূহ বৈধ ও প্রকৃত মালিকদের কাছে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

.png)

বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
৪১ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের-সংলগ্ন মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের খালপাড় এলাকার মেসে নিজের কক্ষে ওই শিক্ষার্থীর মরদেহ পাওয়া যায়। এর আগে দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকে মেসের অন্য সদস্যরা।
২ ঘণ্টা আগে
কাবিননামা তৈরি করা সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ বিয়েতেই ছিলেন না। কবে, কোথায় বিয়ে হয়েছে সেটিও জানেন না বলে জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে ১৯ হাজার ৫৬৭টি ওষুধের গরমিল পাওয়া গেছে। গত ২১ দিনে সরবরাহ করা ৯ ধরনের এসব ওষুধের নথিপত্রে কোনো হিসাব মেলেনি।
১৪ ঘণ্টা আগে