স্ট্রিম সংবাদদাতা

যশোর বাড়ির সামনের মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিট ও মেয়ের ‘বেপরোয়া আচরণের’ অভিযোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই বাড়ি ঘেরাও করেন তারা।
এ সময় বাড়ির জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এতে এমপি গোলাম রসুলসহ তার পরিবারের সদস্যরা প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ নামে মাদ্রাসা। গতকাল সোমবার (২৭ জুলাই) বিকালে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারপিট ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা। পরে আলোচনার মাধ্যমে মাদ্রাসা ও সংসদ সদস্যের মধ্যে বিষয়টি নিয়ে সমঝোতা করে পুলিশ।
এদিকে আজ মঙ্গলবার সকালে আবারও মাদ্রাসার শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন এমপির মেয়ে। এ সময় এক শিশুর অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় তালার আঘাতে জখম করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী।
মাদ্রাসার মুহাতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, এমপি সাহেবের মেয়ে বিভিন্ন সময় শিশুদের ওপর চড়াও হয়। গতকাল সোমবার তাদের মারধরও করেন তিনি। আজ সকালে শিশুরা খেলার সময় এমপি ও তার মেয়ে শিশুদের ওপর চড়াও হন। এক পর্যায়ে তাঁর মেয়ে তালা ছুড়ে মারলে এক শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। এরপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে।
ঘটনার সময় বাড়িতেই ছিলেন এমপি গোলাম রসুল ও তার পরিবার। এ বিষয়ে তাঁর স্ত্রী শারমিন ডিনা বলেন, তার মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। তাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের সঙ্গে ঝামেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারো অভিযোগ থাকলে লিখিত দিতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাষ্ট্রপতি শুধু পদে থাকার সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনের মুখোমুখি হবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর আগে-পরে কোনো অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও গাড়ি বহরে হামলার অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন।
৩ ঘণ্টা আগে
অভিনেত্রী ইসরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া আগাম জামিন নিয়েছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন।
৩ ঘণ্টা আগে