-cc9358-480x270.webp)
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নূর জাহান নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী জোবায়ের হোসেন। তাঁদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের মৌছাগাছা গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর নূর জাহান ডেঙ্গু আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, ‘দেড় বছর আগে আমাদের বিয়ে হয়। সে নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। আগামী মাসেই আমাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।’
নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঁঞা বলেন, ‘নূর জাহান আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন আয়োজনে তিনি অংশ নিতেন। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত।’
.png)
-40e58c.jpeg)



-9f56d8.jpeg)

