প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব/‘সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে’
স্ট্রিম প্রতিবেদকঢাকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বাংলাদেশের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য ‘জোড়াতালি’ দিয়ে তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি একটি পুরোনো মন্দির সংস্কারের জন্য ভেঙে ফেলার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন রুমন।
সবকিছুর সমালোচনা না করে বর্তমান সরকারকে কিছুটা সময় দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, লাখ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। এই ঋণের দায় শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যতে জন্ম নেওয়া শিশুকেও বহন করতে হবে। তাই দেশের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হলেও সেগুলো বাস্তবায়নে সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় মানুষ গ্যাস পাচ্ছিলেন না। এর প্রভাব পড়ে বিদ্যুৎ সরবরাহেও। প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার পরই এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ না থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
রুমন বলেন, কোন এলাকায় কতটুকু গ্যাসের চাপ যাচ্ছে এবং মানুষ কী পরিমাণ গ্যাস পাচ্ছেন, মনিটরিং সেলের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার পাশাপাশি একটি ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান রুমন।
.png)
-40e58c.jpeg)



-3d03f2-256x144.webp)
-f8f2ae-256x144.webp)
-9f56d8.jpeg)