কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
স্ট্রিম প্রতিবেদকঢাকা

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর থানার আজিমপুর থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেপ্তার সোহেল রানা সিংগাইরের চাঞ্চল্যকর মো. জহির (২০) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীলতার সুযোগে ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালান তিনি। পরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সোহেল রানা ও হত্যার শিকার জহির প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। স্থানীয় মাদক ব্যবসায়ী সুলতান বিরোধের জেরে সোহেলসহ কয়েকজনের মাধ্যমে জহিরকে হত্যা করায়। পরে মরদেহ গুম করার জন্য ছয় টুকরা করে নদীর বিভিন্ন স্থানে ফেলা হয়।
ওই ঘটনায় জহিরের বাবার মামলায় ২০১৯ সালে আদালত সোহেলকে মৃত্যুদণ্ড দেন। পরে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।
.png)
-40e58c.jpeg)


-3d03f2-256x144.webp)
-f8f2ae-256x144.webp)

-9f56d8.jpeg)