স্ট্রিম প্রতিবেদক

দেশে এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জ্বালানি নিয়ে সংকট হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতি সবাই জানে। সারা পৃথিবীতে যেই হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ হয়, সেটি যুদ্ধের প্রভাবের মধ্যে রয়েছে। এটি বাংলাদেশের মতো আমদানিনির্ভর জ্বালানি খাতের দেশগুলোকে ভিন্ন এক পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।
আগের সরকারের আমলে দেশের গ্যাস উত্তোলনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ তুলে তথ্যমন্ত্রী বলেন, পুরো জ্বালানি খাত এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আমদানিনির্ভর করে রাখা হয়েছে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন খুবই কম, কিন্তু উত্তরাধিকারসূত্রে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এই ধরনের একটি সংকটের দায়িত্ব নিয়েছি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের জ্বালানির দাম বাড়ানো সিদ্ধান্ত হয়নি। এমনকি পাশের রাষ্ট্রগুলোর সঙ্গেও আমাদের জ্বালানির মূল্যের বেশ ব্যবধান রয়েছে। এ ছাড়া যুদ্ধজনিত সংকটকে মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠু ব্যবস্থাপনা এনেছেন।
তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। আশা করি সংকট মোকাবিলা করতে হবে না। কিন্তু গণমাধ্যমের বিভিন্ন সংবাদ, বিশেষ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘প্যানিক বায়িং’ শুরু হয়েছে। এর জন্য সরকারকে চাপের মধ্যে থাকতে হচ্ছে।
দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে জানিয়ে তিনি বলেন, এই প্যানিক মনোভাবের বিরুদ্ধে আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে জনসচেতনতা তৈরি করা জরুরি। আপনারা সহযোগিতা করলে অপ্রয়োজনীয় ক্রয় থেকে আমরা রক্ষা পেতে পারি।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৭ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে