স্ট্রিম সংবাদদাতা

টানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মখাবিল এলাকায় বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে যায়। এতে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বাঁধের বড় একটি অংশ ধসে পড়ে। অল্প সময়ের মধ্যেই প্রবল স্রোতে পানি আশপাশের গ্রামে প্রবেশ করে। ঘরবাড়ি রক্ষায় অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে। নিচু এলাকার বসতবাড়ি, আঙিনা ও গ্রামীণ সড়কে পানি উঠে যাওয়ায় জনদুর্ভোগ বাড়ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ধলাই নদীর বাঁধ ধসের তথ্য পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মূল্যায়নের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিতদের সহায়তাও দেওয়া হবে।
এদিকে অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বাড়ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মখাবিল এলাকায় ধলাই নদীর বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে আগেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সীমান্তসংলগ্ন এলাকায় কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আপত্তির কারণে নির্ধারিত পরিসরে কাজ করা সম্ভব হয়নি। ফলে যতটুকু এলাকায় কাজ করা গেছে, কেবল সেই অংশেই অবস্থা ভালো আছে।

.png)

জানালা দিয়ে দুই শিশু মানুষের কাছে অনবরত পানি চাইছে। তারা সেখানে আটকা পড়েছে– ধারণা থেকে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে শিশুদের উদ্ধারে গিয়ে মায়ের লাশ পেয়েছে। জামালপুর শহরের ভাড়াবাসা থেকে রোববার (২৩ আগস্ট) সকালে গৃহবধূ ইসরাত জাহানের (৩৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ন
১৫ মিনিট আগে
বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তবিবার হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। তবিবার হোসেন গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে। স্বজনের দাবি, তবিবারকে কুপিয়ে হত্যা করেছেন তাঁরই চাচাতো ভাই উজির মন্ডল
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টার থেকে লাশ উদ্ধার করেন সহকর্মীরা।
২ ঘণ্টা আগে