স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২৭ জুলাই) রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল রোববার (২৬ জুলাই) বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন। এতে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। দুপুর দেড়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।
চাল ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, রোববার সকালে নির্মাণাধীন ভবনে হামলার পর রাতে তাঁর মোবাইল ফোনে কল দিয়ে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করে। তারা ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য নানা রকম হুমকি দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসিফ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রোববার সকাল ৯টার দিকে হাটহাজারীতে একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। ভবনের মালিক জসিম উদ্দিনের অভিযোগ, কয়েকদিন আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। পরে রোববার সকালে তার নির্মাণাধীন ভবনের নিচে এসে ককটেল বিস্ফোরণ ও একজনকে আহতের অভিযোগ করেন তিনি।

.png)

কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলীনগর পুলিশ ফাঁড়ির পানির সরবরাহ লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩১ মিনিট আগে