স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
সালাহউদ্দীন জানান, এই হাই পারফরম্যান্স ইউনিটকে আন্তর্জাতিক ক্রিকেটে তরুণদের পরখ করার আসল ‘মহড়া’ হিসেবে দেখছেন।
তরুণ ক্রিকেটারদের বিশ্বমঞ্চের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এইচপি টিম নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। এবার একই সঙ্গে দুটি এইচপি টিম বাইরে যাচ্ছে, যার মধ্যে একটি অস্ট্রেলিয়ায় ও অন্যটি দক্ষিণ আফ্রিকায়। এটি তরুণ ছেলেদের জন্য বিরাট সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান ঠিক কোথায় এবং প্রতিপক্ষ কতটা উঁচুতে দাঁড়িয়ে, তা বাজিয়ে দেখার সেরা সময়।’
জাতীয় দল ছেড়ে এইচপি দলে যুক্ত হওয়ার পর দুই দলের সমন্বয় কেমন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোচ সালাহউদ্দীন বলেন, ‘জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন নয় যে আমি একেবারেই ওই দিক থেকে আলাদা হয়ে গেছি। কারণ, এই ছেলেগুলোর সঙ্গে আমার ও দলের নিবিড় সংযোগ ও যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে বা ভবিষ্যতে যাবে, তাদের তো কিছু কাজ আমাদেরই করিয়ে পাঠাতে হবে।’

ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১৩ মিনিট আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৮ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
১ দিন আগে