স্ট্রিম সংবাদদাতা

খুলনা জেলা কারাগার-২-এর দেয়াল টপকে ইমন মাঝি নামের এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
কারাসূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের আইনজীবী সমিতি-সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব দিকের দেয়াল টপকে আসামি পালিয়ে যান। তাঁর পালিয়ে যাওয়ার দৃশ্য কারাগারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
খবর ছড়িয়ে পড়তেই কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়। ইতোমধ্যে কারাগার কর্তৃপক্ষ, খুলনা সদর থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পলাতক আসামিকে গ্রেপ্তারে চারপাশে তল্লাশি শুরু করেছে।
কারাগারের নথি অনুযায়ী, ইমন মাঝি নগরের সোনাডাঙা থানার একটি চুরি মামলার (নম্বর ০৯ (০১)২৫, তারিখ ২১ আগস্ট ২০২৫) আসামি। চলতি বছরের ১৩ জুন থেকে এই জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।
খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু ছায়েম বলেন, ‘একজন আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং আমরা অনুসন্ধান করছি।’
তিনি জানান, কোনো কিছুর সহযোগিতা ছাড়াই ইমন মাঝি নামের ওই আসামি দেয়াল টপকে পালিয়েছে। সিসিটিভি ফুটেজের চিত্রে ঘটনা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া কারাগার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা তো খতিয়ে দেখা হচ্ছে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৫ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে