স্ট্রিম প্রতিবেদক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৭ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ১৫৯, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, রংপুরে ২৩ এবং সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জন মারা যান।

.png)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দোকানে সার না পেয়ে একজন ডিলারের গুদামের দরজা ভেঙে ১৬৪ বস্তা সার নিয়ে গেছে বিক্ষুব্ধ কৃষকেরা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গুদামের ১৯৭টি বস্তা সার নিয়ে যায় কৃষকেরা। পরে ৩৩ বস্তা সার ফেরত দেয় তারা।
৪১ মিনিট আগে
দেশের বর্তমান জ্বালানি সংকট বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার ফলে সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
১ ঘণ্টা আগে
ইয়াবা সেবন করতে দেখে ফেলায় এবং চিনতে পারায় রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে একে একে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
২ ঘণ্টা আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।
২ ঘণ্টা আগে