১৮ বছরের লুটপাট-অব্যবস্থাপনায় জ্বালানি সংকট: রাশেদ খাঁন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

দেশের বর্তমান জ্বালানি সংকট বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার ফলে সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৩ আগস্ট) ঝিনাইদহের শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

রাশেদ খাঁন বলেন, মহেশখালীতে গ্যাস টার্মিনাল বিকল থাকায় বর্তমান সংকট আরও তীব্র হচ্ছে। বিগত সরকারের সময়ে টার্মিনালটি সঠিক নিয়মে তৈরি করা হয়নি। এ ছাড়া তাদের দুর্নীতির কারণে কোনো প্রকল্পই স্থায়ী ও দীর্ঘমেয়াদি সুফল দিতে পারছে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও গ্যাস ও বিদ্যুৎ খাতে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় সংকট আরও ঘনীভূত হয়েছে। তবে বর্তমান সরকার স্থায়ীভাবে এ সংকট সমাধানের চেষ্টা করছে। অতীতের রেকর্ড ভেঙে সরকার এই অনাকাঙ্ক্ষিত সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত