চাঁপাইনবাবগঞ্জে শিকারির হাত থেকে ১১টি টিয়া অবমুক্ত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৪: ৪৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্ধার টিয়াগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়। সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্ধার টিয়াগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১১টি টিয়া উদ্ধারের পর অবমুক্ত করেছে প্রশাসন। এছাড়া পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা গেছে, পারচৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতে টিয়া শিকারের তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১১ টিয়া ও শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, উদ্ধার টিয়াগুলো উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়েছে। জব্দ সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ১৬ আগস্ট একই এলাকা থেকে পাখি শিকারের দায়ে একজনকে জরিমানা ও কয়েকটি টিয়া অবমুক্ত করে উপজেলা প্রশাসন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত