স্ট্রিম প্রতিবেদক

নিম্ন আয়ের ও প্রান্তিক গ্রাহকদের জন্য বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল মূল্যবৃদ্ধির ঘোষণার পর বৃহস্পতিবার (৪ জুন) সংশোধিত আদেশে এই পরিবর্তনের কথা জানায় কমিশন।
আদেশে বলা হয়েছে, আবাসিকে ০-৫০ ইউনিট (লাইফলাইন) ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ৩২ পয়সার পরিবর্তে আগের মূল্য ৪ টাকা ৬৩ পয়সাই বহাল থাকবে। অর্থাৎ প্রতি ইউনিটে বাড়ানো ৬৯ পয়সা বাতিল করা হয়েছে।
একইভাবে ০-৭৫ ইউনিট ব্যবহারকারী প্রথম ধাপের গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি আগের মূল্য ৫ টাকা ২৬ পয়সা বহাল রাখা হয়েছে। অর্থাৎ প্রতি ইউনিটে বাড়ানো ৯২ পয়সা বাতিল করা হয়েছে।
সাধারণত এই দুই শ্রেণির গ্রাহকেরা বাসায় একটি বা দুটি বাতি ও ফ্যান ব্যবহার করে থাকেন। দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই এই দুই শ্রেণির।
বিইআরসি জানায়, এই দুই শ্রেণির ক্ষেত্রে দাম আগের অবস্থায় ফিরিয়ে আনায় বিদ্যুতের খুচরা মূল্যের ভারিত গড় কিছুটা কমেছে। গত ৩ জুনের দাম বাড়ানোর আদেশে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়েছিল। তবে সংশোধিত আদেশে তা ২৩ পয়সা কমে ১০ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। দাম আগের অবস্থানে রাখার ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর রাজস্ব ঘাটতি সরকার অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করবে।
এর আগে বুধবার (৩ জুন) তাড়াহুড়ো করে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্রান্তিক গ্রাহকদের জন্য পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলবে। একই সঙ্গে সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি) এই দুই শ্রেণির দাম প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করার পর সংশোধিত আদেশ জারি করে বিইআরসি।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে