স্ট্রিম প্রতিবেদক

গত চার দিন ধরে টানা অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটছে। আজও সেই শঙ্কা অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাহাড়ি এলাকায় গত কয়েক দিনের তুলনায় আজ বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। কিন্তু টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি বেশ নরম হয়ে থাকায় অল্প বৃষ্টিতেই আজো পাহাড়ধস হতে পারে। অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর এবং সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক পাহাড়ধসের এই ঝুঁকির কথা জানান।
তিনি স্ট্রিমকে বলেন, ‘পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত আরও অন্তত দুই দিন অব্যাহত থাকবে। তবে গত কয়েক দিনের অতি ভারী বৃষ্টির তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। কিন্তু টানা বৃষ্টিতে মাটি অনেক নরম হয়ে গেছে, তাই এখন অল্প বৃষ্টি হলেও পাহাড়ধসের সম্ভাবনা থাকছেই।’
ঢাকায় বৃষ্টিপাতের বিষয়ে এই আবহাওয়াবিদ আরও জানান, আজ শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক পূর্বাভাসে নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, সাগর উত্তাল থাকায় এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রগামী মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

.png)

বর্তমান সরকারের প্রথম ছয় মাসে দেশে ৫১২ জন গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তবে, স্ট্রিমের সঙ্গে আলাপে ওই বক্তব্য ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি। আযাদ বলেন, ‘বক্তব্য দেওয়ার সময় অপহরণের জায়গায় ভুলবশত গুম শব্দটি বলে ফেলেছি।’
৮ মিনিট আগে
দুর্গাপূজা, বন্যা ও বার্ষিক পরীক্ষার বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
১ ঘণ্টা আগে
রংপুর নগরীতে সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তাদের মরদেহ পচনের স্বাভাবিক প্রক্রিয়ায় মুখ কালচে ও বীভৎস দেখিয়েছে। তবে মরদেহে কোনো ধরনের কেমিক্যাল বার্নের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক বাবলু কুমার বিশ্বাস।
১ ঘণ্টা আগে
আগামী বছর থেকে আর নৌকাবাইচ অনুষ্ঠান করা যাবে না শর্তে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের সুনাই নদীতে এবারের আয়োজনের অনুমতি মিলেছে। স্থানীয় জনপ্রতিনিধি, মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এ বছর নির্ধারিত সময়েই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে