স্ট্রিম ডেস্ক

গাজা থেকে ঘুড়ি, বেলুন বা ড্রোন দেখা গেলে আবার হামলা জোরদারের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই হুমকির পর ইতিমধ্যে ইসরায়েলি হামলায় চার বছরের এক শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) গাজার পৃথক দুই জায়গায় ইসরায়েলী হামলায় তারা নিহত হয়।
নেতানিয়াহু প্রশাসনের সন্দেহ, গাজা থেকে ঘুড়ি, বেলুন ও ড্রোনের মাধ্যমে সীমান্তঘেঁষা ইহুদি বসতিগুলোতে হামলা চালাতে পারে গাজার সশস্ত্র সংগঠন হামাস।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত সপ্তাহে ইহুদি বসতিতে গাজা থেকে উড়ে আসা চারটি ঘুড়ি জব্দ করা হয়। রোববার আরও একটি ঘুড়ি গুলি করে নামায় ইসরায়েলি সেনারা। তবে এসবের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অবশ্য এর পরেই নেতানিয়াহু প্রশাসন সামরিক পদক্ষেপ জোরদারের হুমকি দেয়।
তবে এর জবাবে টাইমস অব ইসরায়েলে দেওয়া হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজার শরণার্থী শিবিরের শিশুরা নিছক আনন্দ পেতে ঘুড়ি ওড়ায়।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘কেবল অনুমানের ভিত্তিতে নেতানিয়াহু বানোয়াট অভিযোগ তুলছেন। আমাদের জনগণের ওপর চলমান আগ্রাসনকে বৈধতা দেওয়ার নতুন অজুহাত খুঁজছেন তিনি।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে নামমাত্র ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ৭৩ হাজার ৪০০ ফিলিস্তিনিকে প্রাণ হারাতে হয়েছে।

.png)

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) ইরান সফর যাচ্ছেন। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতেই তিনি এই সফর করবেন। রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় ময়লার ভাগাড়ের আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারে বলে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
৯ ঘণ্টা আগে
গাজার মধ্যাঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
১৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গর
১৯ ঘণ্টা আগে