স্ট্রিম প্রতিবেদক

নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কে বিদেশি পর্যটককে হেনস্তার ঘটনায় জড়িত দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইবার সুরক্ষা আইনে পার্ক কর্তৃপক্ষের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১০ মে) রাজশাহীর তানোর ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার রাসেল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, গত শুক্রবার (৮ মে) দুপুরে গ্রিনভ্যালি পার্কে বেড়াতে আসা দুই বিদেশি পর্যটককে আটকে হেনস্তা করে একদল যুবক। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ মে 'টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬' ব্যানারে গ্রিনভ্যালি পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল টিকটকাররা। দুপুরের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে প্রবেশ করলে ১০-১৫ জন টিকটকার তাঁদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং ভিডিও ধারণ করেন। এ সময় কয়েকজন অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন। ঘটনাটি জানতে পেরে পার্কের ব্যবস্থাপক এস এম ওয়াজেদুর রহমান ও অন্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরদিন শনিবার সকালে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বিদেশি পর্যটকদের বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।
গ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, 'ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হবে।'
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের করা মামলার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় একই থানার বিএনপির সভাপতি আবদুর রউফ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে-6001c6-256x144.webp)
পদকের স্বপ্ন দেখার আগে বাস্তবতা বুঝে নিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে লড়াই করে আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, সেটিই দেখতে চান এই ইংলিশ কোচ।
৫ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন ছাত্রীরা। এতদিন রাত ১০টায় হলের গেট বন্ধ হয়ে যেত।
৫ ঘণ্টা আগে
চলছে চা উৎপাদনের ভরা মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে শ্রমিকদের কাঁচা চা পাতা সংগ্রহের ব্যস্ততা। কিন্তু কারখানায় পৌঁছানোর পরই শুরু হচ্ছে সংকট। লোডশেডিংয়ে সময়মতো প্রক্রিয়াজাত করা যাচ্ছে না কাঁচা পাতা। এতে উৎপাদিত চায়ের গুণগত মান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে-fd63da-256x144.webp)