স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে বাস খাদে পড়ার দুই দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাফিজুর রহমান (২৮) নামে ওই যুবকের লাশ বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সড়কের পাশের খাদটিতে ভেসে ওঠে।
হাফিজুর কাশিয়ানী উপজেলার পিংগুলিয়া গ্রামের কাওসার মোল্যার ছেলে। তিনি বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার দিন তিনি কাশিয়ানী থেকে ফরিদপুরে ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার (১৭ আগস্ট) বোয়ালমারীর পাইকহাটি এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জন আহত হন। দুর্ঘটনার পর খোঁজাখুঁজিতে আর কাউকে পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান শেষ করা।
এর দুই দিন পর আজ সকালে ওই খাদে পাট জাগ দিতে আসা এক কৃষক হাফিজুরের লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। স্বজনেরা লাশটি হাফিজুরের বলে শনাক্ত করেছেন।
হাফিজুরের চাচা মোশারেফ মোল্যা জানান, হাফিজুর সেদিন সকালে বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হয়েছিল। তবে আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় থানায় নিখোঁজের জিডি করা হয়েছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, হাফিজুর বাসের নিচে পানিতে চাপা পড়েছিলেন। বিষয়টি পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ফেনীর ফুলগাজীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে। কমিটির আরেক সহ-সভাপতির বয়স বর্তমানে ৬৫ বছর বলে জানা গেছে। তারা দুজনই দুটি ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকা নেতার বাবা। এছাড়া কমিটির একজন সদস্য ছাত্রলীগের রাজনীতি সক্রিয় ছিলেন।
৮ মিনিট আগে
চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের। কলকাতার একটি হোটেলে আগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী, দুই বছর বয়সী শিশু ও শ্বশুর। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে শহরের ঘিঞ্জি এলাকা নিউমার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ আগুন লাগে।
২০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সালিস বৈঠকে এক গৃহবধূকে জুতাপেটা করা হয়েছে। পরকীয়ার অভিযোগে ওই নারীকে জুতাপেটা করেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। গত সোমবার বিকেলে ইউনিয়নের একটি গ্রামে সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। তবে গতকাল মঙ্গলবার ওই ঘটনার একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।