স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর অভিযানে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ভারতে তৈরি একটি একনলা বন্দুক, ৫৫ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ওসি কানন সরকার এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার জৌথান বম (৫৫) থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকারপাড়া এলাকার লালসিয়াম বমের ছেলে।
পুলিশ জানায়, বান্দরবানের রুমা-থানচির দুর্গম রেতলাং এলাকায় কেএনএফ ও ইউপিডিএফের গোপন আস্তানার তথ্য পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশ অভিযান চালায়। এ সময় আস্তানা থেকে গুলি ছোড়া হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে জৌথান বম গ্রেপ্তার হন।
ওসি জানান, জৌথান বমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি অস্ত্র ও গোলাবারুদ কীভাবে পেয়েছেন, তা তদন্ত করা হচ্ছে।
২০২৪ সালের এপ্রিলে রুমা-থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুটের ঘটনার পর কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে।
নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানের চাপে সংগঠনের অনেক সদস্য এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তবে তাদের কিছু সদস্য এখনো দুর্গম পাহাড়ে অবস্থান নিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

.png)

দেশের সার বিতরণ ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। যুগ যুগ ধরে চলে আসা সাব-ডিলার বা খুচরা বিক্রেতা প্রথা পুরোপুরি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সার ব্যবসায় পারিবারিক ও রাজনৈতিক একচেটিয়া আধিপত্য ভাঙতে কড়া শর্ত যুক্ত করা হয়েছে। সরকারের দাবি, কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছা
৫ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করেন।
৫ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা ইস্যুতে মিয়ানমার সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
৬ ঘণ্টা আগে