গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

সিলেট সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলা স্ট্রিম
সিলেট সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলা স্ট্রিম

গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সংসদকে কার্যকর করতে হবে। নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে হবে। গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ।

তিনি বলেন, ‘অনেক ত্যাগ ও প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। আগামীর লড়াই দেশ পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করার।’

বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি বলেন, ‘আগে রাজনৈতিক কর্মী হিসেবে যেভাবে আপনাদের সঙ্গে কথা বলতাম, এখন সেভাবে পারি না। কারণ আমি শপথ নিয়েছি, আমি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব, কথা বলব।’

সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই। হযরত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর স্মৃতিবিজড়িত সিলেটে শ্রীচৈতন্য দেবের স্মৃতিও রয়েছে। সিলেটের চা-বাগান ও প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এদিকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ তুলে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।

সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি কে গউছসহ প্রমুখ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত