কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৯: ২৬
বিএসএফের গুলিতে নিহত তারা মিয়া (২০)। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোরে সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া (২০) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি জানিয়েছে, শনিবার রাতে ৪-৫ জন বাংলাদেশির একটি দল আলীনগর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে। সীমান্ত পিলার ১৮৪৫/৬৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে মাগুরুলী এলাকায় তাদের বাধা দেয় বিএসএফ। ওই সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে আসে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত