স্ট্রিম সংবাদদাতা

শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদে দিয়ে ছোট ভাইবোনসহ এক তরুণীকে (১৮) আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তরুণীকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধরের পাশাপাশি জুতার মালা পরানো ও মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে সখিপুর থানার পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
নির্যাতনের ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে সখিপুর থানায় মামলা করেছেন। পরে রাতেই আফসানা সরদার ও আমির নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযুক্তদের স্বজনের হুমকির মুখে এলাকা ছেড়েছে ভুক্তভোগীর পরিবার।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার সখিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী একটি জেলা থেকে এসে ওই এলাকা ফৌজিয়া বেগমের বাসায় ভাড়া থাকছে ভুক্তভোগীর পরিবার। গতকাল শুক্রবার তরুণীকে নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী তরুণীকে একটি গাছের সঙ্গে বাঁধছেনে অভিযুক্ত মনির হোসেন মোল্লা। এরপর স্থানীয় কয়েকজন নারী ভুক্তভোগী তরুণীকে আঘাত করছেন। পরে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। একপর্যায়ে তরুণীর মাথার চুলের কিছু অংশ কেটে দেয় অভিযুক্তরা।
ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, বাড়ির পাশের একটি মুদি দোকানের মালিক মনির মোল্লা প্রায়ই তরুণীকে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার সকালে তরুণী তাঁর শিশু ভাই-বোনকে নিয়ে বাড়ির পাশের দোকানে গেলে মনির তাঁকে কুপ্রস্তাব দেন। বিষয়টি বাবা-মাকে জানাবেন বলে প্রতিবাদ করলে তরুণীর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়।
প্রথমে তিন ভাইবোনকে পাশের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁদের ভাড়া বাসায় মালিকের একটি কক্ষে নেওয়া হয়। সেখানে মনির মোল্লা, বাড়ির মালিক ফৌজিয়া বেগম এবং তাঁর স্বজন আফসানা সরদার ও নিশি আক্তার মিলে তরুণীসহ তাঁর ছোট বোনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে সখিপুর থানার পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।
নির্যাতনের শিকার ওই তরুণী বলেন, মনির আমাকে সব সময় উত্তপ্ত করত। ওইদিনও সে আমাকে খারাপ প্রস্তাব দিলে পরিবারকে বলে দেওয়ার কথা বলি। তারপরই আমার বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আটক করে। আমাদের তিন ভাইবোনকে দীর্ঘ সময় আটক রাখার পর আমাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটায়। আমি অনেক চিৎকার করে আকুতি মিনতি করেছি, কিন্তু আমার কোনো কথাই তারা শোনেনি।
ভুক্তভোগী তরুণীর মা বলেন, মনির মোল্লার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চুরির অপবাদ দিয়ে তাঁর মেয়ের ওপর অমানুষিক অত্যাচার করেছে। নির্যাতনের পর অভিযুক্তদের স্বজনদের হুমকির কারণে তাঁরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। বর্তমানে তাঁরা সখিপুর থানা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের একটি গ্রামে আশ্রয় নিয়েছেন।
এদিকে কুপ্রস্তাব দেওয়া ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মনির মোল্লা দাবি করেন, ‘বাড়িওয়ালা তাদের বাড়িতে নিয়ে তরুণীকে নির্যাতন করেছে। আমি শুধু তাদের নির্দেশে তরুণীকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছি।’
অভিযুক্ত বাড়িওয়ালা ফৌজিয়া বেগমের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী প্রথমে স্ত্রীর বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘কাজটি ঠিক করেনি তারা। বিষয়টি নিয়ে আমি স্ত্রীকে অনেক রাগারাগি করেছি। দোকানদারের কথায় তারা এ কাজগুলো করেছে।’
সখিপুর থানা ওসি মোফাজ্জল হোসাইন জানান, প্রথম দিকে পরিবারটির দায়ের করা অভিযোগে কিছু ত্রুটি থাকায় শুক্রবার রাতে নতুন করে অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

.png)

ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
১৯ মিনিট আগে
রংপুর রেলস্টেশনের এলাকায় বুড়িমারী ৪৬১ এলআর কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুড়িমারী থেকে পার্বতীপুর পাওয়ার পথে শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও প্রায় দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
৩৩ মিনিট আগে
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাজউকের উদ্যোগে রাজধানীর ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার এক আলোচনা সভায় এসব কথা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
৪১ মিনিট আগে
বাজার সিন্ডিকেট ও মজুতদারি ঠেকাতে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, '১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা এসব করবেন, ভেবেচিন্তে করবেন।'
১ ঘণ্টা আগে