স্ট্রিম প্রতিবেদক

ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাজউকের উদ্যোগে রাজধানীর ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (৮ আগস্ট) ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় এসব কথা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত সভায় রাজউক চেয়ারম্যান বলেন, ‘রাজধানীতে অসংখ্য ভবন রয়েছে যার ঝুঁকি একসঙ্গে নিরূপণ করা সম্ভব নয়। তাই ভবনগুলোকে তিন ধাপে মূল্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
ভূমিকম্প নিয়ে রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ঝুঁকি নিরূপণ ও সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় গবেষণাও করা হবে। তবে ভূমিকম্পের ঝুঁকি কমাতে সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে।
সভায় ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান জানান, ঝুঁকি শুধু ভবনের নকশা কিংবা নির্মাণের ওপর নির্ভর করে না। ভবনটি কী ধরনের মাটির উপর রয়েছে তা গুরুত্বপূর্ণ। দুর্বল ও জলাভূমি এলাকায় অপরিকল্পিত আবাসন ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
তিনি বলেন, ‘দুর্বল মাটির উপর ভবন নির্মাণ বন্ধে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নকশা ও নির্মাণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্মাণের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রকৌশলী ও তদারকি সংস্থাগুলোকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান মোল্লার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী। উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালেহ উদ্দিন, ডুরা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

.png)

হাম ও এর উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে দুজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৬৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৫ মিনিট আগে
ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে নিজ ভূখণ্ডে বসে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়া হবে; আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে— ভারতের এই অবস্থান বিপরীতমুখী।
১ ঘণ্টা আগে
রংপুর রেলস্টেশনের এলাকায় বুড়িমারী ৪৬১ এলআর কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুড়িমারী থেকে পার্বতীপুর পাওয়ার পথে শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও প্রায় দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদে দিয়ে ছোট ভাইবোনসহ এক তরুণীকে (১৮) আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তরুণীকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধরের পর তাঁকে জুতার মালা পরানো ও মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে সখিপুর থানার পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করে ।
২ ঘণ্টা আগে