স্ট্রিম সংবাদদাতা

রংপুর রেলস্টেশনের এলাকায় বুড়িমারী ৪৬১ এলআর কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুড়িমারী থেকে পার্বতীপুর পাওয়ার পথে শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও প্রায় দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এদিকে দুর্ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেশনের তিন ও চার নম্বর লাইন দীর্ঘদিন ধরে সংস্কারকাজ হয়নি। এছাড়া পর্যাপ্ত পাথরও না দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, কমিউটার ট্রেনটি রংপুর রেলস্টেশনের এলাকায় লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি আলাদা করে ট্রেনটি অন্য লাইনে সরিয়ে নেওয়া হয়। এতে প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।
ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলে প্রত্যক্ষদর্শী নাঈম ইসলাম বলেন, ‘রেললাইনের তিন নম্বর লাইনে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি। এক ও দুই নম্বর লাইনে পাথর দেওয়া হলেও তিন ও চার নম্বর লাইনে কোনো পাথর দেওয়া হয়নি। লাইনে পাথর না থাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।’
রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘মালবাহী ট্রেন দীর্ঘদিন ধরে এই লাইন দিয়ে চলাচল করলেও এমন দুর্ঘটনা ঘটেনি। আজ ট্রেনটিকে তিন নম্বর লাইনে নেওয়া হয়েছে। লাইনটি যাচাই-বাছাই না করে কীভাবে সেখানে ট্রেন ঢোকানো হলো, সেটি খতিয়ে দেখা দরকার।’
রংপুর রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রেনটির তিন নম্বর লাইনে যাওয়ার কথা ছিল। শুধু যে অংশটি লাইনচ্যুত হয়েছে, সেটির বিষয় ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে রংপুর স্টেশনে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।

.png)

হাম ও এর উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে দুজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৬৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪ মিনিট আগে
ভারত সরকারকে ‘হাসিনা কার্ড’ না খেলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনাকে নিজ ভূখণ্ডে বসে রাজনৈতিক অপতৎপরতার সুযোগ দেওয়া হবে; আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাওয়া হবে— ভারতের এই অবস্থান বিপরীতমুখী।
১ ঘণ্টা আগে
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা এবং প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাজউকের উদ্যোগে রাজধানীর ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার এক আলোচনা সভায় এসব কথা জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে চুরির অপবাদে দিয়ে ছোট ভাইবোনসহ এক তরুণীকে (১৮) আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তরুণীকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধরের পর তাঁকে জুতার মালা পরানো ও মাথার চুল কেটে দেওয়া হয়। খবর পেয়ে সখিপুর থানার পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধারের পর চিকিৎসার ব্যবস্থা করে ।
২ ঘণ্টা আগে