স্ট্রিম সংবাদদাতা

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে শুক্রবার (১৭ জুলাই) রাতে সুজানগর থানায় মামলা করে।
মামলা দুটিতে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি আমিরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে একটি মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা ও নাশকতার চেষ্টার অভিযোগে আরেকটি মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) মো. লালবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগে দুটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বা নাশকতার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল মথুরাপুরের দোপপাড়া এলাকায় অভিযানে যায়। ভোর সাড়ে ৪টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি।

.png)

আপনি কখন, কার সঙ্গে, কতক্ষণ কথা বলেছেন, এমনকি কোন টাওয়ারের অধীনে— এগুলো নাগরিকের একান্ত ব্যক্তিগত তথ্য। আইনেও সুরক্ষিত। কিন্তু দাম মাত্র এক হাজার টাকা! কেউ চাইলেই সামান্য টাকায় নাগরিকের সব তথ্য কব্জায় নিতে পারছেন। ফেসবুক, ওয়েবসাইট, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে অবাধে মিলছে। আর নাগরিকের ব্যক্তিগত তথ্য
৯ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে