স্ট্রিম প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে গ্রেপ্তার ‘উগ্রবাদী সংগঠনের সদস্য’ মাহেদকে তিন দিনের রিমান্ডে পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সিটিটিসির এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, শুক্রবার ঢাকায় আনার পরই রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মাহেদকে আদালতে পাঠানো হয়। রিমান্ড শুনানি শেষে আদালত তাকে তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বর্তমানে তাকে সিটিটিসি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ নিয়ে শেরেবাংলা নগর থানার ওই মামলায় মাহেদসহ ৮ জনকে গ্রেপ্তার করা হলো। আগে গ্রেপ্তার ৭ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
সিটিটিসির ওই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার সবাই মূলত পুরোনো জেএমবির (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য। তবে তারা নিজেদেরকে ‘দাওলাতুল ইসলাম’ এর সদস্য হিসেবেও পরিচয় দেয়। প্রকৃতপক্ষে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ভাবাদর্শে অনুপ্রাণিত।
পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ তথ্য পেতে মাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেখানে উগ্রবাদ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

.png)

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে বর্তমান সরকারে নির্দেশ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানা বলেছেন, প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম আছে, যারা শেখ হাসিনার বক্তব্যে শুনতে চান, শুনতে পারবেন।
৩২ মিনিট আগে
রাজধানীর অদূরে আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) একটি গুদামে আগুন লেগেছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ আর কখনোই তাঁবেদার রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতারা। তবে বিশ্লেষকদেরসহ অনেকের মতেই, গণতন্ত্র, সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক স্বস্তিসহ গণঅভ্যুত্থানের বহু প্রত্যাশা দুই বছর পরও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
২ ঘণ্টা আগে