স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের পেকুয়ায় টানা দুই দিনের ভারী বর্ষণে পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মিনহাজ উদ্দিন (৭) ওই খলিফা মুড়া এলাকার বাসিন্দা কলিম উল্লাহর একমাত্র সন্তান। বিষয়টি নিশ্চিত করেছেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিনের টানা বর্ষণে পাহাড়গুলো ধসের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সোমবার দুপুরে ভারী বৃষ্টির মধ্যে কলিম উল্লাহর বাড়ির পাশের একটি পাহাড় ধসে পড়ে। ধসের সঙ্গে আসা মাটি ও পাথরের চাপে বাড়ির একটি দেয়াল ভেঙে যায়। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু মিনহাজের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, শিশুটির মৃত্যুর পর টৈটং ইউনিয়নের পাহাড়ঘেঁষা বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ষণ অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের আশঙ্কায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে৷
রেঞ্জ অফিসার মোহাম্মদ খালেকুজ্জামান জানান, অতি বৃষ্টিতে মাটি নরম হয়ে পাহাড় ধসে শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
এর আগ ২০২৪ সালের ১৮ আগস্ট অতিবৃষ্টিতে পেকুয়ায় পাহাড়ধসে বাড়ির ইটের দেয়ালের চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে ও নাতিসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। ওই দিন ভোর ৫টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

.png)

গুলশানে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্যোগকে দখলবাজি-সহায়ক হিসেবে উল্লেখ করেছে।
২৬ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পর দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
২৯ মিনিট আগে
বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন - এটাই জনগণ ও বিরোধী দলের প্রত্যাশা।
৩১ মিনিট আগে
রাজশাহীতে সার পেতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। এক ডিলার থেকে অন্য ডিলারের দোকান ঘুরেও মিলছে না চাহিদামতো সার। পাওয়া গেলেও সরকারি দামের চেয়ে বস্তায় বেশি নেওয়া হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত।
১ ঘণ্টা আগে