স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় পিটিয়ে ও কুপিয়ে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে থানার দেওভোগ নাগবাড়ি মোড় এলাকায় একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁকে এই মারধর করা হয় বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে তাঁল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত রায়হান খান চাঁদপুর সদর থানার বহরিয়া এলাকায় মৃত বিল্লাল খানের ছেলে। তবে বর্তমানে তিনি ফতুল্লা থানার তাঁতীবাড়ি এলাকায় ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থাকতেন। ফতুল্লা থানা-পুলিশ জানিয়েছে, রায়হান খান হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ৭টার দিকে রায়হান স্থানীয় এক গ্যারেজ মালিকের কাছ থেকে কিছু টাকা চাঁদা নেন। পরে পাশের একটি হোটেলের কর্মচারীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে রায়হান বাসা থেকে একটি দা এনে ওই কর্মচারীকে মারধর করেন। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে রায়হানকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও কপালে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সন্ধ্যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি জানিয়েছে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী স্ট্রিমকে বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে কল ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রায়হান খানকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে