স্ট্রিম ডেস্ক

সারা দেশে থেমে থেমে বৃষ্টি হলেও পড়েছে ভ্যাপসা গরম। অতিষ্ঠ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আট বিভাগেই শনিবার (২২ আগস্ট) বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে তাপমাত্রাও কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

.png)

হবিগঞ্জে আমন মৌসুমে সারের চাহিদা ১৯ হাজার ৯৪০ টন। সরকার এরইমধ্যে সরবরাহ করেছে ১৮ হাজার ৩৬১ টন। অথচ ডিলারদের কাছ থেকে সার পাচ্ছেন না কৃষকেরা। তাদের অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বস্তায় ১০০ থেকে ৪০০ টাকা বেশি দিলে ঠিকই সার দেওয়া হচ্ছে। হবিগঞ্জের বিভিন্ন উপজেলার অন্তত ৩০ কৃষকের সঙ্গে আলাপে এই চিত্র পে
১ ঘণ্টা আগে
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার সাত সদস্যের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। শুক্রবার (২১ আগস্ট) রাতের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. আবদুল মঈন খানকে। আগে এই দায়িত্বে ছিলেন নবনিযুক্
২ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।