স্ট্রিম ডেস্ক

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধবিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় ৩ নারীসহ অন্তত ১৪ নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সাগাইং অঞ্চলের সোয়েল লে ও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপের (সিডিএসওএম) মুখপাত্র নওয়ে ও জানান, মান্দালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমের ওই গ্রামের বৌদ্ধবিহারে সামরিক যুদ্ধবিমান থেকে আক্রমণ চালানো হয়। বৌদ্ধদের ধর্মীয় উৎসব উপলক্ষে প্রায় এক সপ্তাহব্যাপী প্রার্থনার জন্য ওই সময় মন্দিরে ১০০-রও বেশি মানুষ অবস্থান করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অধিবাসী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ১৫ মিনিটের ব্যবধানে সামরিক বিমান থেকে দুটি বোমা ফেলা হয়। বিবিসি বার্মিজ সার্ভিস ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিহতদের সংখ্যা ১০ থেকে ১৪ বলে জানিয়েছে।
সামরিক জান্তা সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
অতীতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নিরাপত্তা বাহিনী কেবল ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু বানায় এবং সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারজুড়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক 'কাউন্সিল অন ফরেন রিলেশনস'-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই গৃহযুদ্ধে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বর্তমানে দেশটির প্রায় ৪২ শতাংশ এলাকা প্রতিরোধ বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে, বিপরীতে সামরিক সরকারের নিয়ন্ত্রণে মাত্র ২১ শতাংশ অঞ্চল।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)
%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-d501ce-256x144.webp)
মামলা নথিভুক্ত করায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ধর্না প্রত্যাহার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ মিছিলে পেলেট বন্দুকের ছররা গুলিতে ১৯ বছর বয়সী আন্দোলনকারী সাহিল লোচাব আহত হন। আহত শিক্ষার্থীর মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জান
১৩ ঘণ্টা আগে
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। শুক্রবার (২১ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দ
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়।