
পাবনায় কালবৈশাখীতে ঢাকা-পাবনা মহাসড়কে অন্তত ১৫টি গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঝড়ে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছে ফায়ার সার্ভিস।
হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, দুপুর ২টার পর হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) থেকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা পর্যন্ত বিভিন্ন জায়গায় অন্তত ১৫টি বড় গাছ ভেঙে রাস্তায় পড়ে।
দুলাই কলেজের শিক্ষক শহিদুর রহমান বলেন, দুপুরে কলেজ শেষে শহরে যওয়ার সময় হঠাৎ ঝড়ে তাঁর সামনেই বিশাল একটি রেইনট্রি কড়ই গাছ রাস্তার ওপর ড়ে। এতে রাস্তা বন্ধ হয়ে দুই ঘণ্টা ধরে আটকে আছেন তিনি।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় ঝড়ে গাছ ভেঙে রাস্তায় পড়েছে বলে খবর পেয়েছেন। এতে ওই এলাকার দুই পাশে এক কিলোমিটারের বেশি করে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যান চলাচলের উপযোগী করতে পুলিশ কাজ করছে।
পাবনা সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাফিউল হাসান বলেন, কালবৈশাখী ঝড়ে রাজাপুর থেকে আতাইকুলা পর্যন্ত মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় অনেকগুলো গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। এক সঙ্গে অনেক গাছ পড়ায় যান চলাচল স্বাভাবিক করতে সময় লাগছে।
বজ্রপাতে কৃষকের মৃত্যু
এদিকে জেলার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে। রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, বেলা ১১টার দিকে জমির আগাছা পরিষ্কারে বিলে যান রব্বান আলী। দুপুরে ঝড়সহ বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে