স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইযোদ্ধা’ নামের একটি সংগঠনের কার্যালয়ের জন্য প্রেস ক্লাব দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র অভিযোগে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে প্রেস ক্লাব ফটকে তালা ঝুলানোর ঘটনাও ঘটেছে। পরে সাংবাদিকরা তালা ভেঙে ভেতরে ঢোকেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গোদাগাড়ী উপজেলা সদরে ৩২ জন আহত হন। তারা পরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইযোদ্ধা’ নামে সংগঠনটি করেন। এই সংগঠন ৫ আগস্টের পর থেকে প্রেস ক্লাব ভবন দখল করে নিজেদের কার্যালয় খোলার চেষ্টা করছে।
প্রেস ক্লাবের বিষয়ে তারা জানান, গোদাগাড়ীর সাংবাদিকদের একাংশ ২০০৪ সালে ‘উপজেলা প্রেস ক্লাব, গোদাগাড়ী’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ২০০৯ সালে উপজেলার ডাইংপাড়া মোড়ে এককক্ষের প্রেস ক্লাব ভবন নির্মাণ করা হয়। দীর্ঘদিন এই প্রেস ক্লাবের সভাপতি ছিলেন আলমগীর কবির তোতা। জুলাইযোদ্ধাদের অভিযোগ, তিনি আওয়ামী লীগের দোসর। এটি সামনে এনে প্রেস ক্লাবটি দখলের চেষ্টা চলছিল। সম্প্রতি প্রেস ক্লাবের নতুন কমিটি করা হলেও সেই চেষ্টা থামেনি।
বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইযোদ্ধার সাধারণ সম্পাদক মো. মুরশালিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। এতে বলা হয়, প্রেস ক্লাবের ব্যানারে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিষয়টি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়ার দাবিও জানানো হয় এতে।
ইউএনওর কাছে এই অভিযোগ দেওয়ার পরই মুরশালিনের নেতৃত্বে প্রেস ক্লাবের ফটকে তালা ঝুলানো হয়। এরপর প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরে সাংবাদিকরা তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন।
এ বিষয়ে মো. মুরশালিন বলেন, ‘ওখানে সব আওয়ামী লীগের দোসররা থাকত। ৫ তারিখের পর বন্ধ করা হয়েছিল। আমার মতে, ভালো হবে একটু বসে সমাধানটা করে নেওয়া। আমরা ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি। তিনি যা করবেন তাই হবে।’
তবে সংগঠনের সভাপতি এবং গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন বলেন, জুলাইয়ের আহতরা সংগঠনটি করেছি। সংগঠনের কয়েকজন আগের দুই ইউএনওর সময় থেকেই প্রেস ক্লাবটি নিয়ে কার্যালয় খুলতে চাইছিল। ইউএনওদের জানানোও হয়, কিন্তু আমি সমর্থন করিনি। আর তালা দেওয়ার বিষয়টি জানতাম না।
প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ভবনটি আমরা কষ্ট করে তিলে তিলে নির্মাণ করেছি। যাকে নিয়ে আপত্তি তাকে বাদ দিয়ে কমিটিও করা হয়েছে। এখানে সাংবাদিকতার চর্চা হয়। তারপরও দখলের চেষ্টা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ কোনো দায়িত্ব নিতে চায়নি। ইউএনওর কাছে গিয়েছিলাম। তিনিও এড়িয়ে যাচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ‘প্রেস ক্লাবে তালা দেওয়ার অভিযোগ পেয়েছি। আবার প্রেস ক্লাব নিয়ে ইউএনওর কাছেও অভিযোগ গেছে। বিষয়টা পুলিশ হ্যান্ডেল করতে চাচ্ছে না। এটা ইউএনও দেখবেন।’
ইউএনও নাজমুস সাদাত রত্ন বলেন, ‘ওইভাবে কেউ দখল নেয়নি। প্রেস ক্লাবে তালা দেওয়া হয়েছিল। সাংবাদিকরা আবার তালা ভেঙে ঢুকেছেন। কার কী সমস্যা সেটা দু’পক্ষের কথা শুনলে বোঝা যাবে। বক্তব্য শুনে তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

লেবানন ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিন জেলার জিবদিন এলাকায় তাদের আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
২ ঘণ্টা আগে
মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
৩ ঘণ্টা আগে
আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
৪ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
৪ ঘণ্টা আগে