স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শেওড়াপাড়ার এনার্জি প্লাস লিমিটেডের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অন্তত এক শ গাড়ির সারি। প্রধান সড়কেই গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছেন চালকেরা। কখন গ্যাস মিলবে সেই তাড়া তাদের।
দেড় ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১৪৩ টাকার গ্যাস পেলেন সুমন আলী নামে এক সিএনজিচালক। তার আগেরজন পারভেজ আলম পেলেন ২৩২ টাকার গ্যাস। এই দুজনেই পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। তারা জানান, গ্যাসের চাপ খুব কম। এভাবে দিনে কয়েকবার গ্যাস নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে যখন গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা এসব গাড়ি অপেক্ষা করছিল, তখন পার্শ্ববর্তী আবাসিক এলাকাগুলোতে গ্যাসের চুলা জ্বলছিল টিমটিম করে। কোথাওবা একেবারেই জ্বলছিল না। মিরপুরের মধ্য পাইকপাড়ার আদর্শ আবাসিক এলাকার বাসিন্দা ববি আক্তার বলেন, ‘দিনের অধিকাংশ সময় চুলা জ্বলে না। গত কয়েক দিন ধরে এমন চলছে। সকালে রান্নার জন্য গ্যাস পাওয়া যায় না। বাধ্য হয়ে রান্না খাবার ওভেনে গরম করে আপাতত চলতে হচ্ছে।’
মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান সরদার (৪৫) প্রায় ১২ বছর ধরে সিএনজিচালিত অটোরিকশা চালান। শেওড়াপাড়ার এনার্জি প্লাস ফিলিং স্টেশনে দুপুর ১টার দিকে লাইনে দাঁড়িয়েছেন তিনি। দুপুর আড়াইটার দিকে স্ট্রিমকে মতিউর বলেন, ‘এখনো গ্যাস পাইনি। এর আগে মহাখালীসহ কয়েক এলাকায় গিয়ে পাম্প বন্ধ পেয়েছি। গতকালও এমন হয়েছে, রাত ৯টায় লাইনে দাঁড়িয়ে গ্যাস পেয়েছি রাত ১টায়। পরশু আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দিনে ৩–৪ বার পাম্পে গ্যাস নিতে হলে গাড়ি চালাব কখন, আর আয় করব কখন। কারণ আমার দিনে ৯০০ টাকা গাড়ির ভাড়া দেওয়া লাগে।’

সিএনজি হচ্ছে উচ্চ চাপে সংকুচিত করে রাখা প্রাকৃতিক গ্যাস। গাড়ির সিলিন্ডারগুলোতে সিএনজি ডেলিভারি দিতে গেলে ৩০০০ পিএসআই চাপ প্রয়োজন হয়। সিএনজি স্টেশনে কর্মরতরা বলছেন, কমপ্রেসর মেশিনে পর্যাপ্ত চাপ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘গ্যাসের চাপ নেই বললেই চলে। সে কারণেই এই সংকট।’
এদিকে কমিশন বাড়ানোসহ চার দফা দাবিতে আগামী ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি। এ বিষয়ে ফারহান নূর বলেন, ‘আমাদের কর্মসূচির কারণে গ্যাস নেই, বিষয়টি তা নয়। লাইনে গ্যাস না থাকায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে আমাদের কর্মসূচির সম্পর্ক নেই। সরকার দাবি মানলে তো আমরা আর কর্মসূচি পালন করব না।’
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে সংশ্লিষ্ট টার্মিনাল থেকে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। কারিগরি বিশেষজ্ঞরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
জ্বালানি বিভাগ স্বীকার করেছে যে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে গেছে। প্রয়োজনীয় চাপ না থাকায় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি ও সাময়িক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গত বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ দুঃখ প্রকাশও করেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী বলেন, ‘ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের কাজ চলছে। ত্রুটি দূর হলে সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ এলএনজি টার্মিনালের ত্রুটি হলেও এর পেছনে দীর্ঘদিনের আমদানিনির্ভরতা রয়েছে। এ নির্ভরতা কমাতে সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ১০০টি নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

.png)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
১৪ মিনিট আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৪ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়’ ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে ৮৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে