নড়াইলে শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নড়াইল

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মেরাজ আলী ওরফে মিরাজ। সংগৃহীত ছবি
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মেরাজ আলী ওরফে মিরাজ। সংগৃহীত ছবি

নড়াইলে ছাত্রকে (১০) ধর্ষণ (বলাৎকার) মামলায় মো. মেরাজ আলী ওরফে মিরাজ নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আজিবুর রহমান আজিজ।

দণ্ডিত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবাকড়ি গ্রামের রুদ্রপুর এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদরের একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই মাদ্রাসার ১০ বছরের এক ছাত্রকে ধর্ষণ করেন মিরাজ। পরদিন বিষয়টি পরিবারের সদস্যদের জানায় শিশুটি। ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে মিরাজ ওই শিশুকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত