স্ট্রিম প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ করবে সরকার। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আগামী এক বছরে কৃষি মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে এ তথ্য পাওয়া গেছে।
নথিতে বলা হয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০টি উপজেলায় কৃষকের তথ্য সংগ্রহ, কৃষক কার্ড বিতরণ এবং ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ সহায়তা অনুদান দেওয়া হবে। এই খাতে ১ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দের কথাও কর্মপরিকল্পনার নথিতে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি এবং সাশ্রয়ী সেচ সুবিধা পাবেন। এ ছাড়া সহজ শর্তে কৃষিঋণ, কৃষিবিমা সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণ সুবিধা পাওয়া যাবে। এই কার্ড দিয়ে মোবাইল ফোনে আবহাওয়া ও বাজারের খবরের পাশাপাশি ফসলের চিকিৎসাসুবিধাও পাওয়া যাবে।
কৃষকদের পাশাপাশি মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি এবং কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন বলে নথিতে উল্লেখ আছে।
বিশেষজ্ঞরা বলছেন, কার্ডের সুফল পেতে হলে এর সঠিক বণ্টন নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘প্রকৃত কৃষকের কাছে যদি এই কার্ড পৌঁছায়, তবে এর সুফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যার পাওয়ার কথা সে এটি পাবে কি না। এটি শুধু বাংলাদেশ নয়, সব উন্নয়নশীল দেশেই এই ধরনের বিতরণে সমস্যা দেখা যায়। কার্ড বিতরণে সঠিক কৃষকের অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করা যেতে পারে, যারা প্রকৃত কৃষকদের খুঁজে বের করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেবে।’

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৯ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
৩০ মিনিট আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে