স্ট্রিম প্রতিবেদক

সারা দেশ থেকে গত তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময়ে উদ্ধার করা হয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদক।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলা ও পৃথক অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন।
এ সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৯২টি বন্দুক, ৩৮টি এলজি, ৩৫টি শুটারগান, ১৯টি রিভলভার, ১৫টি পাইপগান, ১২টি এয়ারগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি এবং ১টি পেনগান।
এ ছাড়া ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা হয়েছে। এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২৪ হাজার ৮২১ জনকে।

.png)

পাবনার নিম্ন-আয়ের পরিবারগুলোর নারীর ভরসা পাবনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটি ‘ডেলিভারি হাসপাতাল’ নামেও পরিচিত। কিন্তু বাজেট ও জনবল সংকট নিয়ে দাঁড়িয়ে আছে জেলার একমাত্র বিশেষায়িত প্রসূতি সেবা কেন্দ্রটি। চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ হয়ে পড়ে আছে এর অপারেশন থিয়েটার। মেলে না জরুরি ওষুধ।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। কিন্তু এই মরিচই ২৪০-২৪৫ টাকা কেজিতে বিক্রি করছেন চাষি। সেই হিসাবে শুধু আড়তদার ও মধ্যসত্ত্বভোগীর দুই হাত ঘুরতেই কেজিতে বাড়ছে অন্তত ৫৫ টাকা, মণে দুই-আড়াই হাজার টাকার বেশি।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনার সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলায় ঘটনায় এনসিপি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজের সই করা আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে