স্ট্রিম প্রতিবেদক

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্যালি উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সোমবার (৬ এপ্রিল) সকালে র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্পোর্টস নিয়ে আমাদের পরিকল্পনা—ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই ক্রীড়ার মাধ্যমেই আমরা একটা সেতুবন্ধন করতে চাই।’
তিনি বলেন, ‘সেইসঙ্গে আমরা সব বাধা-বিপত্তি অতিক্রম করতে চাই, আমরা দলমত নির্বিশেষে এগিয়ে যেতে চাই। একটি জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম ক্রীড়া। তাই আমরা শুধু ফুটবল, ক্রিকেট কিংবা হকি না; সব ফেডারেশনকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।’
রোববার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিকেএসপির সব সুযোগ-সুবিধা গতকাল গিয়ে আমরা দেখেছি। শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে বিকেএসপির সকল কার্যক্রম বিভাগীয় পর্যায়ে সচল করে সেগুলাকে সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে’।
প্রতিমন্ত্রী জানান, আজ সকাল ১১টায় সাফজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা জানানো হবে।

এর আগে জাতীয়ভাবে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং আন্তর্জাতিকভাবে ‘গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাধা দূরীকরণ’ এ দুটি স্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্যালি শুরু হয়।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তন অডিটরিয়ামের সামনে থেকে সকাল ৭টা ৫০ মিনিটে শুরু হয়। র্যালিটি জাতীয় স্টেডিয়াম প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে সকাল ৮টা ১০ মিনিটে শেষ হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাশাআপ অ্যাসোসিয়েশন, সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, কাবাডি ফেডারেশন, কিক বক্সিং অ্যাসোসিয়েশন, ক্যারাম ফেডারেশন, থ্রোবল অ্যাসোসিয়েশন ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও খেলোয়াড়েরা।

.png)

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ পরিশোধ শুরু করেছে সরকার। প্রথম ধাপে ২৫ হাজার শিক্ষকের তালিকা চূড়ান্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৪ জুলাইকে 'নারী শিক্ষার্থী দিবস' হিসেবে পালনের ঘোষণা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়াতে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান প্রশ্নে ভুল ও ছাত্রদের ‘ব্রয়লার মুরগি’ বলার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
শেখ হাসিনার ওই মন্তব্য এবং রাতের রক্তক্ষয়ী সহিংসতা ১৪ জুলাই থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করে। পরের দিনগুলোতেও ক্যাম্পাসের এই উত্তেজনা থামেনি।
১ ঘণ্টা আগে