ভরিতে ২১৫৮ টাকা কমল সোনার দাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বর্ণের দাম। স্ট্রিম গ্রাফিক

দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের মূল্য ২০৬০৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের মূল্য ১১৯৬৭০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের মূল্য ১৬৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের মূল্য ১৩৭৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।

অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৪ টাকা।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত