জুলাই সনদের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে প্রধান উপদেষ্টার আহ্বানপ্রধান উপদেষ্টা দেশের জনগণের উদ্দেশে বলেন, ‘যেখানেই থাকুন— বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে— সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’
রাকসুর শীর্ষ ৩ পদের ২টিতে শিবির সমর্থিত প্যানেলের জয়রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদের দুটিতে জয়লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।
যৌথ কমিটির বৈঠক: বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাকইরাক সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ ও ইরাকের মধ্যে এ আগ্রহের কথা জানানো হয়।
‘জুলাই সনদ’ প্রত্যাখ্যান নারী অধিকার ফোরামের‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্বকে পদ্ধতিগতভাবে উপেক্ষা করা হয়েছে—এই অভিযোগে চূড়ান্ত সনদটি প্রত্যাখ্যান করেছে নারী অধিকার সংগঠনের জোট ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’।
শক্তিকন্যা গ্রিন স্কিলস সামিট অনুষ্ঠিতবাংলাদেশের টেকসই জ্বালানি খাতে নারী নেতৃত্বকে উৎসাহিত ও দ্রুততর করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘শক্তিকন্যা গ্রিন স্কিলস সামিট ২০২৫’।
বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি শিথিলের অনুরোধ নেপালেরবাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
আগামীকালের পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকছে: আলী রীয়াজপরবর্তীতে স্বাক্ষরের সুবিধা রেখেই জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই স্বাক্ষরের ক্ষেত্রে আলোচনায় শরিক দল কতদিন সময় পেতে তা জানায়নি জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন আশা প্রকাশ করেছে, আলোচনায় অংশ নেওয়া সব দলই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় নেবে এবং স্বাক্ষর অনুষ্ঠ
৩৩ গুণ বেশি দামে পণ্য ক্রয়, রেলের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা৩৩ গুণ পর্যন্ত বেশি দামে পণ্য কিনে সরকারের প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের ১৮ সাবেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শ্রমখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও পাকিস্তানশ্রমখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও পাকিস্তান। এ সময় বিদেশে কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়নে বিভিন্ন প্রতিকূলতা নিরসনে যৌথ উদ্যোগের প্রতিও জোর দিয়েছে দুই পক্ষ।
চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ১৭ ইউনিটনগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানসাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা বাংলাদেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর পরিপন্থী।
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞাবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
শেষ হলো রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনার প্রস্তুতিশেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও এটি সম্পন্ন হতে হতে প্রায় সাড়ে চারটা পেরিয়ে যায়।
মিরপুরের আগুন ‘কাঠামোগত হত্যাকাণ্ড’, বিচার ও ক্ষতিপূরণের দাবিরাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যুকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত, বিচার এবং নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
পরিবেশদূষণ রোধে অভিযান, জরিমানা আদায়রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় তিনটি পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে
ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তারআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সড়ক দুর্ঘটনা রোধে গতিসীমা মেনে গাড়ি চালানোর পরামর্শগতিসীমা ও ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ড. জিল্লুর রহমান। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।