জুলাই বিপ্লবে যারা অপরাধ করেছে, তাদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাটর্নি জেনারেলজুলাই বিপ্লবের সময় অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ২০খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকেরাগত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যার বিচার চাইল সরকারভারতের ত্রিপুরা রাজ্যে গণপিটুনিতে তিন বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হ
জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াতসহ ২৪ রাজনৈতিক দলজাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৫টায় রাজনীতিবিদেরা একে একে জুলাই সনদে সই করেন।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু, যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক, সামান্য দেরিতে হতে পারে স্বাক্ষর অনুষ্ঠান: প্রেস উইংজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখান থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জুলাই সনদের বাইরে অনেক রাজনৈতিক দল, অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নজুলাই সনদ প্রক্রিয়ার বাইরে রয়েছে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত অন্তত ৩০টি রাজনৈতিক দল। জুলাই সনদের ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ, সংলাপ বা মতামত নেওয়া হয়নি তাদের থেকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দলও এই প্রক্রিয়ার বাইরে ছিল বলে জানা গেছে। তবে, ফ্যাসিবাদের সহযোগীদের
সনদে অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে: আলী রীয়াজজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফার পরিবর্তন করা হয়েছে।
জুলাই সনদ স্বাক্ষর: অনুষ্ঠানস্থল থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরাতে লাঠিপেটা পুলিশের, ভাঙচুর, আগুনরাষ্ট্রীয় স্বীকৃতিসহ একাধিক দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা একটার পর তাঁদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জুলাই সনদ অনুষ্ঠান মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থানজুলাই শহীদের পরিবার ও আহতরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ সই অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন।
জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত যা যা ঘটল‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার। আজ বিকাল ৩টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকার এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজিত প্রার্থীদের সহযোগিতা প্রত্যাশা নবনির্বাচিত রাকসু নেতাদেরনবনির্বাচিত রাকসু নেতারা নির্বাচনে বিজিত প্রার্থীদের থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন। আজ ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তাঁরা।
১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুনপ্রায় ১৭ ঘণ্টার চেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানায় লাগা ভয়াবহ আগুন।
ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরুবাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব শুরু হয়েছে। আজ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে শুরু হয়েছে লালন স্মরণোৎসব।
রাকসু নির্বাচন: হলে ভিপি, জিএস ও এজিএস নির্বাচিত হলেন যাঁরারাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিভিন্ন হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে।
রাকসুতে ২৩ পদের ২০টিতে শিবির সমর্থিত প্যানেলের জয়রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদের ২০টিতেই জয় লাভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।