রাবিতে শাটডাউন প্রত্যাহার করল কর্মকর্তা-কর্মচারীরা, অনড় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামপোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অফিসার্স সমিতি। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জানিয়েছে, তাঁরা পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রাখবে।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৪৪রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে 'কার্যক্রম নিষিদ্ধ' আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ অস্বীকার ঢাবি প্রশাসনেরঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে: সারজিস আলমসারজিস আলম বলেন, ‘অভ্যুথানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দুটি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে।’
নিজ গ্রামে শায়িত হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদআমার সন্তানদের তুমি দেখে রেখো: স্ত্রীকে বলেছিলেন শামীমচাকরিতে যোগদানের কয়েক বছর আগে শামীম আহমেদের বাবা মারা যান। এরপর থেকে তিনি পরিবারের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার দেখভাল করতেন। তাঁকে ঘিরে পরিবারের ছিল অনেক আশা।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যে ব্যাখ্যা দিল সরকারঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একটি দল জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলার মুখে পড়েন।
জনগণের নির্বাচন ভাবনা নিয়ে জরিপ: সমর্থনে কোন দল এগিয়েত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এগিয়ে আসছে। যদিও এখনো তপশিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা সিটির সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন আটকরাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ২৫ জনকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার সদস্যরা।
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকসৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকজাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন।
জাকসুর পরবর্তী সভায় মনোনীত হতে পারে সিনেট প্রতিনিধিশপথ নেওয়ার পর চার দিন পর সোমবার (২২ সেপ্টেম্বর) প্রথম কার্যনির্বাহী সভায় অংশ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) প্রতিনিধিরা। এতে পরিবহন, খাদ্য সুবিধা নিশ্চিতসহ নবীন শিক্ষার্থীদের র্যাগিং বিরোধী কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসকটঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেয়ারওয়ার্ল্ডের ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধান উপদেষ্টাজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থনের আশা প্রধান উপদেষ্টারপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন প্রয়োজন।
আগারগাঁওয়ে সরকারি জায়গায় দোকান বসানো নিয়ে সংঘর্ষ, নিহত ১রাজধানীর শেরেবাংলা থানাধীন আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. বাবলু মিয়া (৪০), পেশায় চা দোকানদার।
ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকগাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।