শেখ হাসিনা ও অন্য আসামিদের দায়ী করে নাহিদ ইসলামের জবানবন্দিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও নৃসংসতার জন্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য আসামিদের দায়ী করেছেন নাহিদ ইসলাম। তিনি তাঁদের কঠোর শাস্তিও দাবি করেছেন। ভুক্তভোগীরা যাতে করে ন্যয়বিচার পান, ট্রাইব্যুনালে সেই আবেদনও জানিয়েছেন তিনি।
পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিবস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি পাকিস্তান সফরের উদ্দেশ্যে রওনা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পিয়নের মতো নিজে গিয়ে ফাইল সাইন করিয়েছি: আসিফ নজরুলআসিফ নজরুল বলেন, মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধানের ফলে মানুষের অধিকার সুরক্ষার পথ আরও সুগম হবে। একদিকে যেমন মামলা নিষ্পত্তির সময় কমবে, তেমনি খরচও বাঁচবে। মামলার জট হ্রাস পেয়ে জনগণের হয়রানি দূর হবে।
জুলাই সনদ: সংবিধান-সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়নের প্রস্তাবজুলাই সনদের সংবিধানসংক্রান্ত বিষয়গুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল। যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নিতে বলছেন তারা।
প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষক নিয়োগ বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত: আইন সালিশ কেন্দ্রসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীতশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও সাংস্কৃতিক অধিকারের পরিপন্থী বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাদুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের হুমকি নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।
উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভরাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ, ‘বর্গা’ শিক্ষক বাতিল ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন স্থগিতের আবেদনগত ৯ সেপ্টেম্বর এই মামলায় ডিসি সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে সাংবাদিকের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।
ফ্যাসিবাদের সহযোগী বিভিন্ন বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলামনাহিদ বলেন, 'কোনো বাহিনী থেকে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। কারণ, আমরা দেখেছি, গুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে, আমি নিজেও অভিযোগ দিয়েছি।'
প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন তিনটি দলের চার রাজনীতিকজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশের তিনটি রাজনৈতিক দলের চারজন রাজনীতিবিদও যাবেন তাঁর সঙ্গে।
এবার দুর্গাপূজার অনুদান বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টাএবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সাদাপাথর লুটের মামলায় গ্রেপ্তার‘পদ স্থগিত’ সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি, কোম্পানীগঞ্জ বিএনপির দুই নেতাকে শোকজ‘মিথ্যা অভিযোগে’ সাহাব উদ্দিনের ‘পদ স্থগিত’ হয়েছে বলে উপজেলা বিএনপির বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে দলীয় অনুসন্ধানেই সরকারি জমি দখলসহ পাথর লুটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
পলিটেকনিক শিক্ষার্থীরা সড়কে, অবরোধ তোলার পরও যানজটরাজধানীর সাতরাস্তা মোড় এলাকায় দুই ঘণ্টা অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কর্মসূচি পালন করবেন তাঁরা। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপু
পোষ্যকোটা পুনর্বহালসহ ৩ দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আলটিমেটামরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহাল ও তিন দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের আলটিমেটাম দিয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে রবিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতির আলটিমেটাম দিয়েছেন তাঁরা।
ডাকসু নির্বাচনে অভিযোগকারীর কার্যক্রম ‘সন্দেহজনক’: নির্বাচন কমিশনঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন টিএসসি কেন্দ্রের একজন শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁর ব্যালটটিতে আগে থেকে ভিপি ও জিএস পদের স্থানটি পূরণ করা ছিল। এমন অভিযোগের ওপর ভিত্তি করে বুথের সিসি টিভি ফুটেজ অনুসন্ধান করে সেই শিক্ষার্থীর কার্যক্রমকে ‘সন্দেহজনক’ বলছে নির্বাচন কমিশন।
শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছে এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট অপরাধ তদন্ত সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করেছে।
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি, আন্দোলন না করার প্রতিশ্রুতিস্নাতক ডিগ্রিধারী (বিএসসি) ও ডিপ্লোমা প্রকৌশলীদের চলমান দ্বন্দ্ব নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কমিটির সুপারিশ আসার আগ পর্যন্ত তাঁরা আর কোনো আন্দোলন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।