জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ারাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গণঅধিকার পরিষদের নেতা ফারুক ও রাশেদ খাঁনের গতকাল শুক্রবার নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষ হওয়ার পরপরই একদল লোক জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা চালান।
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দাবি গণঅধিকার পরিষদেরগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, অন্তর্বর্তী সরকারের বিবৃতিআগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সরকার। আজ শনিবার অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।
২ হাজার কনস্টেবল নিয়োগ দেবে পুলিশদেশের ৬৪ জেলায় ২ হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ২৮ আগস্ট বাংলাদেশ পুলিশের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসানের সই করা পত্রে এ তথ্য জানানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীকে গণতান্ত্রিক আচরণের আহ্বান ৪৬ বিশিষ্ট নাগরিকেরবিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুম, খুন, গায়েবি মামলা ও মানবাধিকার লঙ্ঘনে যুক্ত ছিলেন। সেই অপকর্মের পুনরাবৃত্তি নতুন বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। প্রতিপক্ষ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের ভূমিকা ফ্যাসিবাদী অতীতের স্মৃতি ফিরিয়ে আনে।
নুরুল হক নুরের ওপর হামলা: অ্যাটর্নি জেনারেল বললেন ‘গভীর ষড়যন্ত্রের অংশ’গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তাঁর দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুগভীর ষড়যন্ত্র।
ডাকসু উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর বন্ধ থাকবে ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে নির্বাচন কোনো শক্তিই ঠেকাতে পারবে না: প্রেস সচিবপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ভোট গ্রহণ ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই সম্পন্ন হবে। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নেই।’
আউটসোর্সিং প্রথা জারি করে শ্রম আইন ভঙ্গ করছে সরকার: শ্রমিক সমাবেশে বক্তারাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের চাকরির নিশ্চয়তার দাবি জানিয়ে মহাসমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সমাবেশে বক্তারা বলেছে, সচিব-আমলাদের আত্মীয়স্বজন দিয়ে চলা ঠিকাদারি প্রথা বাতিল করতে হবে।
নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলায় জড়িতদের প্রভাব বা পদমর্যাদা দেখা হবে না জানিয়ে এ ঘটনার দ্রুত বিচার করার আশ্বাস দেওয়া হয়।
নুরের ওপর হামলাকারীদের বাঁচার উপায় নাই: জামায়াতগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, নুরকে রক্তাক্ত করার মধ্য দিয়ে সকল জুলাই যোদ্ধাদের রক্তাক্ত করা হয়েছে। নুরের ওপর হামলাকারীদের বাঁচার উপায় নাই।
নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, মবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি দেখতে চাইলে মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত।
ফোনে নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, দিলেন চিকিৎসা সহায়তার আশ্বাসগণঅধিকার পরিষদের সভাপতি গুরুতর আহত নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভিপি নুরের ওপর হামলা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানিবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে।
কাকরাইলে সংঘর্ষে লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা ব্যক্তির পরিচয় মিললকাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা যায়। ঘটনার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার লাঠিপেটার ভিডিও ছড়িয়ে পড়ে। এই নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। অনেকে প্রশ্ন তুলেন কে এই ব্যক্তি এবং এভাবেই বা কেন তিনি এলোপাতাড়ি পেটান
নুরের শরীরে তিন আঘাত, এখনো আশঙ্কামুক্ত ননগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। নুরের শরীরের তিন জায়গায় আঘাত লেগেছে। তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকের বরাতে স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছেন তাঁর দলের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।