নির্বাচনের তারিখ ঘোষণা হবে কিছুদিনের মধ্যেই: আইন উপদেষ্টাজাতীয় সংসদ নির্বাচনের তারিখ কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সংসদের উচ্চকক্ষে সদস্য নির্বাচনে পিআর পদ্ধতির সিদ্ধান্ত, সংলাপে বিতর্কজাতীয় ঐকমত্য কমিশন সংসদের উচ্চকক্ষ গঠনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সদস্য নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে। যার সঙ্গে একমত নয় বিএনপিসহ বেশ কয়েকটি দল। তবে এ সিদ্ধান্তের পক্ষে এনসিপি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক নেতাদের: আলী রীয়াজজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক নেতাদের।
জুলাই গণ-অভ্যুত্থানে মাসুম হত্যা মামলাফেনীতে শেখ হাসিনা, নিজাম হাজারীসহ ২২১ জনকে অভিযুক্ত করে চার্জশিটনিহত কলেজছাত্র মাসুমের ভাই ১৬২ জনের নাম উল্লেখ এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ইতিমধ্যে ৫১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্লট বরাদ্দে দুর্নীতিশেখ হাসিনা, জয়, পুতুলসহ ১০০ জনের বিচার শুরুদুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার দুটি পৃথক বিশেষ জজ আদালত। মামলাগুলোর মধ্যে শেখ হাসিনার পাশাপাশি তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের একাধিক সদস্যের নাম রয়েছে।
নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না: প্রেস সচিবনির্বাচন নির্দিষ্ট সময়েই হবে, দেরি হবে না। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ীই নির্বাচন হবে বলে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
গাইবান্ধায় তিস্তা- ব্রহ্মপুত্রের ভাঙনজমির কাঁচা ফসলও কেটে নিচ্ছে লোকজন, আতঙ্কে পাড়ের হাজারো মানুষসুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার থেকে উত্তরের পুটিমারি পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। দুই সপ্তাহের ব্যবধানে অন্তত তিনশ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না: নাহিদ ইসলামইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, তীব্র যানজটজুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন গণ-অভ্যুত্থানে আহতরা। এতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানযট।
আজকের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন: আলী রীয়াজজুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজই রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) একথা জানিয়েছেন।
অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবী জামিনে মুক্তমুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক ড. অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার (৩১ জুলাই) এ আদেশ দেন।
ফিরে দেখা ৩১ জুলাইবিক্ষোভে উত্তাল দেশ, আন্দোলনকারীর মুখ চেপে ধরল পুলিশ৩১ জুলাই ২০২৪। চারদিকে চলছে বিক্ষোভ। ফুঁসে উঠেছে দেশ। এর মধ্যে শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরল পুলিশ। একই দিনে নুসরাত জাহান নামে আরেক শিক্ষার্থীর অপ্রতিরোধ্য দৃঢ়তাও দেখল বাংলাদেশ। সব মিলিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে রয়েছে অজস্র মানুষের ব্যক্তিগত ও সম্মিলিত স্মৃতি। সেসব দিনে ফিরে দেখা।
সরকার থেকে দুই ছাত্র প্রতিনিধিকে সরাতে যড়যন্ত্র করা হচ্ছে: নাহিদ ইসলামঅন্তর্বর্তী সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের সরাতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আড়াইহাজারে বিএনপি কার্যালয়ে মারধর, মৎস্যজীবী দলের নেতার মৃত্যুভাড়ার পাওনা টাকা চাওয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আটকে মারধর করা হলে মৃত্যু হয় দোকানঘর মালিক ও মৎস্যজীবী দলের নেতা মো. জাহাঙ্গীর ভূঁইয়ার।
সীমানা পুনর্নির্ধারণ: গাজীপুরে বাড়ছে একটি আসন, বাগেরহাটে কমছে একটিভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি সংসদীয় আসন বাডিয়ে এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে সীমানা নির্ধারণ খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে।
গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাগ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি বৃহস্পতিবারমামলায় গ্রেপ্তার আসামিরা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার দিন ওই সব এলাকা থেকে একদল লোক এসে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায়।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ যেসব বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য হয়েছে, সেসবের তালিকা আজই দেওয়া হবে: আলী রীয়াজজাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, ‘রাষ্ট্র সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুস্পষ্ট ঐকমত্য হয়েছে, সেই বিষয়গুলোর একটি নির্দিষ্ট তালিকা আজ বিকেলের মধ্যেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।’