উত্তরায় বিমান বিধ্বস্ত /৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হতে পারলেন দুই উপদেষ্টাপ্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
উত্তরায় বিমান বিধ্বস্ত /সচিবালয়ে পুলিশের লাঠিচার্জে আহত ৭০মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর সারা দিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয় এলাকায় জড়ো হন হাজারো শিক্ষার্থী।
উত্তরায় বিমান বিধ্বস্ত /উৎসুক জনতার ভিড়ে উদ্ধারকাজ ব্যাহত হয় : আইএসপিআরসেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকদের বারবার অনুরোধ সত্ত্বেও মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে প্রাণহানির ঝুঁকিও বেড়ে যায়।
বেঁচে যাওয়া জুমজুম শোনে, তাঁকে নিতে আসা মা রজনী ইসলাম মারা গেছেজুমজুম ইসলাম জানায়, প্রথমে বিকট শব্দ হয়, পরে কালো ধোঁয়ায় নিমজ্জিত হয়ে ওঠে গোটা শ্রেণিকক্ষ। চোখও জ্বলতে শুরু করে। একজন লোক এসে বিদ্যালয়ে বিমান পড়ার কথা জানায়।
উত্তরায় বিমান বিধ্বস্ত /মিলেছে সেই রাইসা মনির খোঁজ, তবে সে আর বেঁচে নেইরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি(১১) নিখোঁজ ছিল। অবশেষে খুঁজে পাওয়া গেছে তাকে। তবে সে আর বেঁচে নেই।
উত্তরায় বিমান বিধ্বস্ত /শিক্ষার্থীদের হাত ধরে বের করছিলেন লিনা, তখনই বিস্ফোরণফারজানা ইয়াসমিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার শিক্ষক। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের এই বাসিন্দা প্রায় ২২ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করছেন।
‘আম্মু, ফিরে এসে আবার তোমাকে জড়িয়ে ধরব’সায়মার মরদেহ রাত দেড়টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। ফ্রিজার ভ্যানের দরজা খোলার সঙ্গে সঙ্গে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। পুরো গ্রাম ছুটে আসে তাদের মেয়েকে একনজর দেখার জন্য।
‘আমার সন্তানদের আগুনে রেখে চলে আসি কেমনে!’‘ওরাও তো আমার সন্তান। ওদের আগুনের মধ্যে রেখে চলে আসি কেমনে।’ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় স্বামীকে একথা বলেছিলেন শিক্ষিকা মাহেরিন চৌধুরী। মাঝরাতে বলছিলেন, নিজের দুই সন্তানের জন্য স্কুলের ছোট শিশুদের ছেড়ে আসতে না পারার কথা।
উত্তরায় বিমান বিধ্বস্ত /শিক্ষা সচিবকে সরানো হয়েছে: মাহফুজ আলমশিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (২২ জুলাই) মাহফুজ আলম এ কথা বলেন।
সচিবালয়ের ফটক ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ, চলছে পাল্টাপাল্টি ধাওয়াসচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের প্রেসক্লাবের দিকে সরিয়ে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের কারণে সচিবালয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরায় বিমান বিধ্বস্ত /শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের ঘটনায় সরকারের দুঃখপ্রকাশরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশি প্রহরায় দুই উপদেষ্টার মাইলস্টোন কলেজ ত্যাগ, আবার অবরুদ্ধ মেট্রোস্টেশনের সামনেপ্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল এবং কলেজ ত্যাগ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাঁদের আবার উত্তরা উত্তর মেট্রোস্টেশনের সামনে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা।
বিমান বিধ্বস্তের ঘটনায় আইএসপিআরউত্তরায় বিমান বিধ্বস্ত /নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫আইএসপিআর দেওয়া তথ্য অনুসারে, এ দুর্ঘটনায় আহত হয়ে ১০টি হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
উত্তরায় বিমান বিধ্বস্ত /আমেরিকায় যাওয়ার স্বপ্ন পূরণ হলো না সায়ানেরসায়ানের বাবা এ এফ এম ইউসুফ কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলে খুবই ব্রিলিয়ান্ট ছিল। এই দেশে জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা এই দেশে আর থাকব না। এই দেশের পলিটিশিয়ানরা পরিবেশকে পলিউটেড করে ফেলেছে।’
উত্তরায় বিমান বিধ্বস্ত /লেখাপড়ার জন্য ঢাকায় গেছিল, লাশ হয়ে ফিরছে আমার নাতিনাতির ছবি হাতে নিয়ে নিজের ঘরে বিলাপ করছেন কংহলাপ্রু মারমা ও ক্রাপ্রুমা মারমা। লেখাপড়ার জন্য নাতিকে পাঠিয়েছিলেন ঢাকায়। মেধাবী ছিল বলে বড় আশা করে মাইলস্টোন কলেজে ভর্তি করানো হয়। কিন্তু নাতির মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারছেন না কংহলাপ্রু মারমা।
উত্তরায় বিমান বিধ্বস্ত /শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিলেও এখনো অবরুদ্ধ দুই উপদেষ্টাপ্রধান উপদেষ্টার কার্যালয়ের এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রতিটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।
ফিরে দেখা গণ-অভ্যুত্থান২২ জুলাই: মৃত্যুভয়ের সঙ্গে যোগ হলো ‘গ্রেপ্তার-আতঙ্ক’গত বছরের ২২ জুলাই দেশে সংঘর্ষ কিছুটা কমে এসেছিল। কিন্তু ‘গ্রেপ্তার-আতঙ্ক’ তখন অন্য রূপে মানুষের কাছে ধরা দিয়েছে।