বৃষ্টির প্রভাবে নোয়াখালীতে দ্বিগুণ হয়েছে বীজের দামকয়েক মাস আগে ১০ কেজি প্যাকেটের আমন বীজ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তবে বন্যায় বীজতলা নষ্ট হওয়ার পর এই দাম দাঁড়িয়েছে ৭০০ টাকা।
বাড়ছে শিশু ধর্ষণ, নিরাপদ নয় ছেলেশিশুরাওগত এক মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় ১০ বছরের কম বয়সী অন্তত সাতজন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এগুলোর মধ্যে যে সব ঘটনা গণমাধ্যমে এসেছে, তাতে জানা গেছে যে অভিযুক্তদের অধিকাংশই শিশুদের পরিচিতজন। কেউ প্রতিবেশী, কেউবা নিকটাত্মীয়।
ভোলায় এনসিপির পথসভানাহিদ ইসলামের কণ্ঠে ‘রাজাকার রাজাকার’ স্লোগানগত বছরের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ওই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল করেন। দেশজুড়ে আলোড়ন তোলে সেই মিছিল।
কেন থামছে না রাজনৈতিক সহিংসতামানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের মে পর্যন্ত ৪৪৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২১ জন নিহত ও আহত হয়েছেন আরও ৪ হাজার ৮৯২ জন।
এনসিপিসহ সব দলই অনুত্তীর্ণ, দুই ধাপে চিঠি দেবে নির্বাচন কমিশননিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪টি রাজনৈতিক দলনির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক সংগঠন। তবে ১৪৪টি দলের একটিও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
গাড়ি আটকে টাকা নেওয়ার অভিযোগব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহারগাড়ি আটকে টাকা আদায়ের খবর প্রকাশের পর খাটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে সোমবার তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সারজিস-রাফিকে বরণপটুয়াখালীর পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা রওনা করেন বরগুনার উদ্দেশে। ঝড়-বৃষ্টি এবং খানাখন্দ ভরা রাস্তা পেরিয়ে সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনায় পৌঁছে দলটির গাড়ি বহর। পাঁচটায় শুরু হয় পদযাত্রা।
দেশে বড় ধরনের সহিংস অপরাধ বাড়েনি: প্রেস উইংচলতি বছরে অপরাধের মাত্রা বেড়েছে বলে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নাগরিকদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। তবে পরিসংখ্যান সংবাদমাধ্যমগুলোর এমন দাবি পুরোপুরি সমর্থন করে না।
মনে হচ্ছিল আজকেই ছাত্রলীগের দফারফার শুরু: উপদেষ্টা মাহফুজ আলম‘রাজুতে প্রোগ্রাম শুরু হল দুপুরে। বাসা থেকে রিক্সা করে ক্যাম্পাসে ঢোকার সময় দেখলাম বাসে করে টোকাই আনছে ছাত্রলীগ। মনে হচ্ছিল আজকেই ছাত্রলীগের দফারফার শুরু।’
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেলএমন সমস্যায় পড়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছে, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছেন না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরাও।
১৫ জুলাই, সশস্ত্র ছাত্রলীগের হামলারক্তমাখা মুখ নিয়ে এগিয়ে যাওয়া তন্বীর ছবি থেকে জ্বলল বিক্ষোভের স্ফুলিঙ্গ১৫ জুলাই ২০২৪। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলছিল আন্দোলনকারীদের স্লোগান। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দিকে গেলে তাদের ওপর বেধড়কভাবে আক্রমণ করে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা। এর পরের অধ্যায়ে আছে নিরস্ত্র শিক্ষার্থীদের রক্তাক্ত হওয়ার কাহিনি।
‘ঘৃণ্য হত্যার পক্ষে দাঁড়াবে না কেউ’— সংবাদ সম্মেলনে ঢাকা বার ইউনিটের ঘোষণারাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক দ্বন্দ্বে চার মাসে যা যা ঘটলগত সোমবার (৭ জুলাই) ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।
যশোরে ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’-এর স্থলে হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’শেখ হাসিনার পতনের দিন বঙ্গবন্ধু ম্যুরালটি আংশিক ভাঙচুর করে ইসলামিক গ্রাফিতি এঁকে দেন বিক্ষুদ্ধরা। সর্বশেষ তৃতীয় দফায় পৌরসভার এক্সকাটর দিয়ে ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।
মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা, সন্দেহভাজন পলাতকময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ি ফিরে নতুন লড়াইয়ে ফেনীর বন্যাদুর্গতরাবাড়ি ফেরার অবস্থা না থাকায় কিছু লোক এখনো আশ্রয়কেন্দ্রে দিন পার করছে। ৯টি আশ্রয়কেন্দ্রে এখনও ৮৮ পরিবারের ৩৬৫ মানুষ আছে।
নোয়াখালীতে পানি নামছে ধীরগতিতেজলাবদ্ধতায় চরম দুর্ভোগে গ্রামবাসীনোয়াখালীতে টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিপাতের পর গত দুদিন বৃষ্টি হয়নি। নোয়াখালী সদর উপজেলার, বিনোদপুর, আণ্ডারচর, কালাধরাপ, নেয়াজপুর, ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন, এওয়াজবালিয়া ইউনিয়নে জেলা শহরের পানির চাপে জলাবদ্ধতা স্থায়ীরূপ নিচ্ছে বলে স্থানীয় লোকজনের দাবি।