মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা, সন্দেহভাজন পলাতকময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর শহরের টিএন্ডটি রোড এলাকার একটি বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ি ফিরে নতুন লড়াইয়ে ফেনীর বন্যাদুর্গতরাবাড়ি ফেরার অবস্থা না থাকায় কিছু লোক এখনো আশ্রয়কেন্দ্রে দিন পার করছে। ৯টি আশ্রয়কেন্দ্রে এখনও ৮৮ পরিবারের ৩৬৫ মানুষ আছে।
নোয়াখালীতে পানি নামছে ধীরগতিতেজলাবদ্ধতায় চরম দুর্ভোগে গ্রামবাসীনোয়াখালীতে টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টিপাতের পর গত দুদিন বৃষ্টি হয়নি। নোয়াখালী সদর উপজেলার, বিনোদপুর, আণ্ডারচর, কালাধরাপ, নেয়াজপুর, ৬ নম্বর নোয়াখালী ইউনিয়ন, এওয়াজবালিয়া ইউনিয়নে জেলা শহরের পানির চাপে জলাবদ্ধতা স্থায়ীরূপ নিচ্ছে বলে স্থানীয় লোকজনের দাবি।
খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে উদ্ধারঅপহরণের পাঁচ ঘণ্টার মধ্যেই খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেরখাদা থানার আজগড়া গ্রামের একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পোস্টার উদ্বোধন, সংরক্ষিত হবে পোস্টকার্ডজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ১০টি পোস্টার উদ্বোধন করেন।
ওয়ারিতে কিশোরকে ‘হত্যাচেষ্টা’, আসলে কী ঘটেছিল সেখানেঘটনাটির একটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ জনতা আটক দুই যুবককে লক্ষ্য করে বলছে, ‘তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে। তোদের আর ছাড় নেই।’
১৪ জুলাই, শেখ হাসিনার সংবাদ সম্মেলনআন্দোলনকারীদের ‘রাজাকার’ বললেন শেখ হাসিনা, বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়ওদিকে শাহবাগ মোড়ে তখন একদল পুলিশ সতর্ক পাহারায়। কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি শিক্ষার্থীদেরও না। কেন যেতে দেওয়া হচ্ছে না, জিজ্ঞেস করতেই এক পুলিশসদস্য বললেন, ‘যায়েন না তো ভাই, ভিতরে গ্যাঞ্জাম।’
বালিয়াডাঙ্গী বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্বমির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুরমির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাড়িতে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি।
যশোরে ডেকে নিয়ে যুবককে হত্যানিহত বিপুলের স্ত্রী বললেন, অনাগত সন্তানের পিতা হত্যার বিচার চাইনিহত বিপুল নিজেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় থানা পুলিশ। সুমাইয়াকে প্রথম স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়।
বনানীতে অটোরিকশার চালকদের সড়ক অবরোধঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা নিয়ে বেড়েছে রোগীদের সন্তুষ্টি: গবেষণাউপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার ও কমিউনিটি ক্লিনিকগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও তদারকি কার্যক্রম বাড়ানো হয়েছে। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বেড়েছে রোগীদের সন্তুষ্টি। এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি১৩ জুলাই: রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাশাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়৷ এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছিল। একে মিথ্যা মামলা উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানান নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে ও মামলা প্রত্যাহার করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তিনি।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারকেউ ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না: সিইসিসিইসি এ এম এম নাসির উদ্দিন বলনে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য অনেকগুলো আবেদন পড়েছে। আমাদের তো স্ক্রুটিনি (যাচাই বাছাই) শুরু হয়ে গেছে। আমরা সব আবেদন পর্যালোচনা করছি।
এনসিপির পথসভা‘এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, তাই এঁদের দেখতে এলাম’'আমি গরীব মানুষ। সারাটা জীবন ঠকেছি। ঠকতে ঠকতে মারা যাচ্ছি এমন সময়ে এই তরুণদের উত্থান। ১৬ বছরের স্বাৈরাচারী শাসনামলের পতন ঘটিয়েছে এঁরা। আমার কোনো আশা নাই। এত বড় একটা ঘটনা এঁরা ঘটিয়েছে, তাই এঁদের দেখতে এলাম।'
৬ মাসে ১৫ হত্যাভারতের আশ্বাসের বুলি, সীমান্তে থামছে না গুলিচলতি বছরের প্রথম ৬ মাসে সীমান্তে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন মারা গেছেন বিএসএফের গুলিতে। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে ভারতীয়দের নির্যাতনে।
বিশ্বজিৎ থেকে লাল চাঁদ: বিচারের দীর্ঘসূত্রতায় ‘হত্যাকাণ্ড’ থামছে নাগত বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে একদল যুবক ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়, বিবস্ত্র করা হয়, এমনকি তাঁর শরীরের ওপর লাফানো হয়।
পরিচয়ের সীমানা পেরিয়ে যেভাবে স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা শহীদ নূর মোস্তফাচট্টগ্রামের স্থানীয় শহীদদের সন্ধান করতে গিয়ে ১৪ মার্চ জুলাই রেকর্ডস প্রথমে নূর মোস্তফার গল্প আবিষ্কার করে। সে রাতেই তাদের ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়। কাকতালীয়ভাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেদিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করছিলেন।