নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিন প্রাণহানি: এইচআরএসএসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশে দুই শতাধিক সহিংসতায় তিনজন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
বগুড়ায় বাসের ধাক্কায় ফায়ার ফাইটার নিহতবগুড়ার শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ফায়ারফাইটার মো. আহসান হাবীব। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে শেরপুর ফায়ার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
শপথ অনুষ্ঠানে মোদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয়সূত্রে জানা যাচ্ছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
গাইবান্ধায় কারা হেফাহতে আ.লীগ নেতা লিপনের মৃত্যুগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপনকে (৫৭) ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে জেলা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লিপন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরের দিকে মারা যান।
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টাবিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহবধূ নিহতসিরাজগঞ্জ পৌর এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: মামলার রায় ৪ মার্চচব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মন্ত্রিপরিষদ সচিবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারমন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে ‘অপতথ্য ও অনুমাননির্ভর’ বক্তব্য ছড়ানো হচ্ছে জানিয়ে এ নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকার বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।
বগুড়ায় বাড়ির সামনে ক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধারবগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সামনে একটি ক্ষেত থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লালপুরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৭, অস্ত্র উদ্ধারনাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার রাতে লালপুর উপজেলার ওয়ালিয়া নতুন বাজার এলাকায় এই সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
আনুষ্ঠানিকভাবেই বিদায় নিয়েছি, নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি: ফয়েজ আহমদ তৈয়বআনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েই পরিবারের কাছে ফিরে গেছেন বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি করেননি বলেও দাবি করেন তিনি।
সুন্দরবনে জেলেপল্লীতে বনদস্যুদের হানা, ৬ জনকে অপহরণসুন্দরবনের শেলারচর জেলেপল্লী থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’ এই হামলা চালায়। শেলারচরের পাশেই রয়েছে বনরক্ষীদের টহল ফাঁড়ি। এত কাছাকাছি এলাকায় অপহরণের পর সুন্দরবন জুড়ে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালনোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে তাঁর নিজ ঘরে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর দাবি করেন, ধর্ষণের শিকার হয়েছেন। চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাঁকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন।
ছেলেকে মারধরের প্রতিবাদের পর বাবাকে কুপিয়ে হত্যাভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। ছেলেকে মারধরের প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্বজনরা।
সংঘাত রুখতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশেরনির্বাচন-পরবর্তী সংঘাত ও প্রাণহানির ঘটনায় পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেছে সদর দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মিল কর্মচারী নিহতরাজশাহীতে মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার সকালে এমপিদের, বিকেলে মন্ত্রিসভার শপথনবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে। একই দিন বিকেলে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।