
মাত্র কয়েক ঘণ্টা পরই মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। প্রতিপক্ষ স্পেন। লক্ষ্য একটাই- বিশ্বকাপের সোনালী ট্রফি। আজকের ম্যাচে দল হিসেবে আর্জেন্টিনা ও খেলোয়াড় হিসেবে মেসিদের সামনে এমন সব রেকর্ড হাতছানি দিচ্ছে, যা ইতিহাসের পাতায় অমর করে তুলতে পারে তাদেরকে। ফুটবলের সর্বকালের সেরাদের কাতারেও নিজেদের অবস্থান আরও সুসংহত করার সুযোগও রয়েছে মেসি অ্যান্ড কোং-এর সামনে।
২০২২ সালে কাতারের পর আজকের ম্যাচে শিরোপা ধরে রাখতে পারলে, ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জেতার কীর্তি গড়বে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের এলিট এই তালিকায় এখন পর্যন্ত নাম তুলতে পেরেছে মাত্র দুটি দল। ১৯৩৪-৩৮ সালে ইতালি আর ১৯৫৮-৬২ সালে ব্রাজিল।
একইসঙ্গে আজ জিতলে আর্জেন্টিনার জার্সিতে বসবে চতুর্থ স্টার। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ পাঁচটি ছাড়া চারটি স্টার আছে আর মাত্র দুটি দলের জার্সিতে। তাই আজকের ম্যাচে স্পেনকে হারিয়ে দিলে শিরোপা সংখ্যায় জার্মানি-ইতালির পাশে বসবে আলবিসেলেস্তেরা।
বিরল এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। গত ৯০ বছর ধরে টানা দুইবার বিশ্বকাপজয়ী কোচের তালিকায় একাই ছিলেন ইতালির ভিত্তোরিও পোজ্জো, আজ জিতলে তাঁর পাশে বসবেন স্কালোনিও।
তবে দলগত অর্জনের পাশাপাশি আজ একগুচ্ছ ব্যক্তিগত রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মেসিও। জিতলেই ফুটবল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন তিনি। আজ মাঠে নামা মানেই ক্যারিয়ারের তৃতীয় ফাইনাল খেলবেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ব্রাজিলের কাফুর পর তিনিই হবেন ক্যারিয়ারে তিনটি ফাইনাল খেলা মাত্র দ্বিতীয় ফুটবলার। শুরুর একাদশে থাকলে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিন ফাইনালেই শুরু থেকে খেলবেন মেসি।
বয়স যেন মেসির কাছে শুধুই একটা সংখ্যা। ৩৯ বছরে খেলতে নামলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। গোল পেলে ভাঙবেন ফাইনালে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডও। আর এটি হতে যাচ্ছে মেসির ৩৪তম বিশ্বকাপ ম্যাচ— যা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।
দলগত পরিসংখ্যানও কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এবারের আসরে সাত ম্যাচের সাতটিতেই জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে আলবিসেলেস্তেরা। আজ জিতলে এক আসরে আটটি ম্যাচ জেতা প্রথম দল হয়ে যাবে তারা।
আর গোলের হিসাবে? গতকালই রেকর্ড বুকে ঝড় বইয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মেসির গড়া বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে বসিয়েছেন নিজের নাম। আজ মেসি এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন এমবাপ্পেকে, দুই গোলে ভেঙে দেবেন তাঁর রেকর্ড। আর গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পের নাগাল পেতে হলে মেসিকে করতে হবে দুটি গোল।
গোল্ডেন বলের লড়াইয়ে অবশ্য এখনো সবার আগেই আছেন মেসি- ৮ গোল, ৪ অ্যাসিস্ট। চলতি বিশ্বকাপে গোল্ডেন বল জিতলে, ২০১৪ ও ২০২২ সালের পর তৃতীয়বারের মতো গোল্ডেন বল জিতে নেওয়া ইতিহাসের প্রথম ফুটবলার হয়ে যাবেন লিওনেল আন্দ্রেস মেসি।
ট্রফি একটাই। কিন্তু সেই ট্রফি জয়ের পথে মেসি আর আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক গোটা রেকর্ড বুক। আজ রাতে তার কতটা পাতা উল্টাতে পারেন মেসিরা, সেই অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব।
.png)

টানা পাঁচ সেশনের বেশি সময় ধরে ব্যাট করার পর শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। ম্যাচের ১৮২তম ওভার চলছে, তাওহীদ হৃদয়ের নামের পাশে ২৯৮ রান। ওভারের প্রথম বলটি মিডঅন দিয়ে ঠেলে দুই রান নেওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৩০০।
১৩ ঘণ্টা আগে
গ্রীষ্মের দলবদলের বাজার শেষ। ইউরোপের বড় ক্লাবগুলো এবারো দল শক্তিশালী করতে খরচ করেছে বিপুল অর্থ। সবচেয়ে বড় চমক ম্যানচেস্টার সিটির এনজো ফের্নান্দেসকে দলে ভেড়ানো। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, এবারের গ্রীষ্মে সবচেয়ে দামি সাত দলবদলে খরচ হয়েছে প্রায় ৮৮৬ মিলিয়ন ইউরো।
১৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটের দল কেন্টের হয়ে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। প্রস্তাব পাওয়ার পর বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
১ দিন আগে
দলবদল উইন্ডোর শেষ দিনে চমক দেখাল প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেসকে দলে ভেড়াতে ব্লুজদের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
০১ সেপ্টেম্বর ২০২৬