স্ট্রিম প্রতিবেদক

বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি দিনটিকে দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার বলে উল্লেখ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা।
তারেক রহমান বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়, দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়।
তিনি স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই নয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়ও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে এবং করছে। দেশে যতবারই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা প্রাণোৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, বাণীতে তাঁদের অবদানকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বিএনপির চেয়ারম্যান বলেন, দেশে যতবারই জনগণ নির্ভয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির নেওয়া নানা উদ্যোগ দলটিকে সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছে।
বাণীতে আরও বলা হয়, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে।

ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও পাবনা জেলা বিএনপিতে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে। জেলা বিএনপির শীর্ষ সাত নেতা এই অভিযোগ এনেছেন।
২ ঘণ্টা আগে
গুমের সব ঘটনার সত্য উদ্ঘাটন ও দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
৩০ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এ-সংক্রান্ত পাইলট প্রকল্পে ভুলের হার মাত্র ১.২ শতাংশ বলে জানান।
৩০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সার্বভৌমত্ব, শ্রম ও শিক্ষা খাতের সংস্কারসহ ৯ দফা দাবি জানিয়েছে নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস।
২৯ আগস্ট ২০২৬